স্কুলবাসকে ট্রেনের ধাক্কা, তেলেঙ্গানায় মৃত ২৬ জনের মধ্যে ২৫ পড়ুয়া

সূত্রের খবর অনুযায়ী, স্কুলবাসের সব পড়ুয়ারাই টুপরানের কাকাতিয়া টেকনো স্কুলের ছিল। বৃহস্পতিবার সকালে যখন স্কুলবাসটি মেদাক জেলার মাসিয়াপেট গ্রামের কাছে একটি রেলওয়ে ক্রসিং পার করতে যায় তখনই নান্দেড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির।
স্কুল বাসটির মধ্যে ৪০ জন পড়ুয়া ছিল। এরা প্রধানত ইসলামপুর এবং জাকিরপল্লি গ্রাম থেকে বাসে উঠেছিল। সেই সময় স্কুলেই যাচ্ছিল বাসটি। রেলওয়ে গেটে কেউ দায়িত্বে ছিলেন না বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।
আহতদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনে মেদাক পৌছেছেন ক্যাবিনেট মন্ত্রী টি হরিশ রাও। জি জগদিশ্বর রেড্ডি এবং পদ্মা রাও।












Click it and Unblock the Notifications