৬ বছরে রেকর্ড গরম, তাপ প্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকে মৃত্যু ২৫ জনের

৬ বছরে রেকর্ড গরম, তাপ প্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকে মৃত্যু ২৫ জনের

গত ৬ বছরে এমন গরম পড়েনি মহারাষ্ট্রে। মার্চ মাসের শেষ থেকেই তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র। হিটস্ট্রোকে মহারাষ্ট্রে মারা গিয়েছেন ২৫ জন। গরম থেকে রেহাই পাওয়ার এখনও কোনও আশা দেখাতে পারেনি হাওয়া অফিস। উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্যে বর্ষণের কারণে কিছুটা হলেও রেহাই পেয়েছে। তবে রাজস্থানের অবস্থা এখনও কঠিন। এখনও সেখানে প্রবল দহন।

হিটস্ট্রোকে মৃত্যু

হিটস্ট্রোকে মৃত্যু

তাপপ্রবাহে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি। চার মধ্যে মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান অন্যতম। মার্চ মাস থেকে মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের দাপট এখনও চলছে। মুম্বই শহরের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। গত ৬ বছরে এমন নির্মম তাপ প্রবাহ দেখেনি মহারাষ্ট্রের বাসিন্দারা। হিটস্ট্রোকে মারা গিয়েছেন ২৫ জন। এখনও পর্যন্ত হিটস্ট্রোকে মৃত্যুর সংখ্যা বিদর্ভ অঞ্চলে সর্বাধিক বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে হিটস্ট্রোকে মারা গিয়েছেন ২৫ জন। মারাঠাওয়াড়ায় মারা গিয়েছেন ৬ জন। উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ে মারা গিয়েছেন ৪ জন। এদিকে আবার নাগপুরে মারা গিয়েছেন ১১ জন। অমরাবতীতে ১ জন। মারাঠাওয়াড়ার জালনায় মারা গিয়েছেন ২ জন। অন্যদিকে আবার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, হিঙ্গোিল, ওসমানাবাদ এবং প্রভানিতে মারা গিয়েছেন ১ জন করে। নাগপুরে সর্বাধিক মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে।

৬ বছরে রেকর্ড গরম

৬ বছরে রেকর্ড গরম

এই রকমের তীব্র গরম মহারাষ্টরে গত ৬ বছরে পড়েনি। এমনই জািনয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানিয়েছেন আরব সাগর কাছে থাকায় মহারাষ্ট্রের তাপমাত্রা খুব বেশি হলে ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে মার্চ-এপ্রিল মাসে। যগিও গত বছর থেকে মুম্বই শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে শুরু করেছিল। কিন্তু সেটা মে মাসে ঘটেছিল। এই বছর মার্চ মাসের শেষ থেকেই মহারাষ্ট্রে তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। মহারাষ্ট্রের একাধিক জেলায় মার্চ মাসেই তাপ প্রবাহ শুরু হয়ে গিয়েছিল। গোটা এপ্রিল মাস জুড়ে তাপমাত্রার পারদ রেকর্ড আকার নিয়েছে। হু হু করে পারদ চড়েছে। গত ৬ বছরে এমন তাপমাত্রা দেখা যায়নি মহারাষ্ট্রে।

সাময়িক বৃষ্টিকে স্বস্তি

সাময়িক বৃষ্টিকে স্বস্তি

গোটা উত্তর-পশ্চিম ভারত জুড়ে তাপমাত্রার পারদ চড়তে শুরু করলেও সাময়িক বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে। রাজস্থান, গুজরাত, হরিয়ানায় গতকাল বিকেলে হালকা ঝড়বৃষ্টি হয়েছে। তাতে কিছুটা হলেও দহনের তীব্রতা থেকে সাময়িক স্বস্তি মিলেছে। পশ্চিমবঙ্গেও গত ২ দিন ধরে ঝড়-বৃষ্টি হচ্ছে। তার জেরে সর্বোচ্চ তাপমাত্রা ২-৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ওড়িশাতেও তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমেছে।

দিল্লিতে উর্ধ্বমুখী পারদ

দিল্লিতে উর্ধ্বমুখী পারদ

রাজধানী দিল্লিতে তাপমাত্রার পারদ কিন্তু চড়তে শুরু করে দিয়েছে। গত কয়েকদিন ধরেই সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে তাপমাত্রা আবহাওয়াবিদরা রাজধানী দিল্লিতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। দুপুরে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে। সেই সঙ্গে হিটস্ট্রোকের শঙ্কা থেকেও সচেতন থাকতে বলেছেন। তাপমাত্রা ৫০ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+