Andhra Pradesh floods: ভয়ঙ্কর বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫, ভয়ঙ্কর বন্যায় খোঁজ নেই শতাধিক মানুষের
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারনে ব্যাপক বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আর সেই কারনে একাধিক জায়গা জলের তলাতে। রাজ্যের বিভিন্ন জেলা জলের নীচে। ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। আর এই অবস্থায় ক্রমশ বাড়ছে
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারনে ব্যাপক বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আর সেই কারনে একাধিক জায়গা জলের তলাতে। রাজ্যের বিভিন্ন জেলা জলের নীচে। ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। আর এই অবস্থায় ক্রমশ বাড়ছে সে রাজ্যে ক্রমশ মৃতের সংখ্যাও।
এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, ১০০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনটাই সরকারের তরফে জানানো হয়েছে। পরিস্থিতি এটাই সে রাজ্যে উদ্বেগজনক তাতে চিন্তায় খোদ কেন্দ্রিয় সরকার। ইতিমধ্যে সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেড্ডিকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর।

এই সমস্ত জেলা খুব খারাপ অবস্থায়
সরকারের তরফে জানানো হয়েছে যে, ভারতীয় বায়ুসেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং স্থানীয় পুলিশ প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। অনন্তপুরম, কডপ্পা, চিন্তুর জেলাতে চলছে উদ্ধারকাজ। বন্যায় বিধস্ত এই সমস্ত জেলা খুব খারাপ অবস্থায়।

কমপক্ষে ৬৪ জনকে উদ্ধার করা হয়েছে
জানা গিয়েছে, এই সমস্ত এলাকা থেকে কমপক্ষে ৬৪ জনকে উদ্ধার করা হয়েছে। যদিও এই সমস্ত জেলাতে হপড়া বানে ১০০ জনেরও বেশি মানুষের কোনও খোঁজ নেই। এমনটাই স্থানীয় সুত্রে জানা গিয়েছে। জাতীয় উদ্ধারকারী দল এবং বিপর্যয় বাহিনীর একাধিক টিমকে উদ্ধারকাজে নামানো হয়েছে।

আকাশপথে একাধিক জেলা পরিদর্শন
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি ইতিমধ্যে আকাশপথে একাধিক জেলা পরিদর্শন করেছেন। বিশেষ করে কড্ডাপ্পা, অনন্তপুরম এবং চিন্তুর জেলা ঘুরে দেখেছেন ক্ষয়ক্ষতি। শুধু তাই নয়, এই সমস্ত জেলার আধিকারিকদের সঙ্গেও ক্ষয়ক্ষতির বিষয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তবে প্রবল বৃষ্টিতে জেলার একাধিক রাস্তা ভেঙ্গে গিয়েছে। ভেঙ্গে পড়েছে গাছ। ভয়ঙ্কর পরিস্থিতি। ব্যাপক ক্ষয়ক্ষতি ফসলের।

ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।
ইতিমধ্যে বন্যায় মৃত এবং আহতদের জন্যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। প্রত্যেক মৃত ব্যক্তিকে পাঁচ লাখ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘষনা করা হয়েছে। যদিও স্বস্তির খবর আজ শনিবার কিছুটা কমেছে বৃষ্টি। কিন্তু এতে সাধারন মানুষের কিছু যায় আসছে না। কারন একাধিক জায়গা জলের তলাতে ডুবে রয়েছে। ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্যজুড়ে।

ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রবল বৃষ্টিতে নদী ও নালাগুলি ফুলেফেঁপে ওঠার কারণে তিনটে রায়ালসীমা জেলায় বন্যার সৃষ্টি হয়, যার ফলে কিছু এলাকায় রাস্তা জলের নীচে চলে যায় এবং জনজীবন ব্যাহত হয়। অনেক জায়গায় আবার ক্যানেলের জলে রাস্তা ডুবে যায় এবং অনেক যান ভেসেও যায়। এখনও পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ১,৫৪৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩.৪ হেক্টর কৃষিজমি প্লাবিত এবং একশোরও বেশি গৃহপালিত পশু নিখোঁজ। এই জেলাগুলিতে ৮,২০৬.৫৭ লক্ষের সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে।
অন্যদিকে বন্যার জন্য যে ৬টি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এনডিআরেফ সেখানে যোগাযোগ পুনরায় ফিরিয়ে এনেছে। সর্বশেষ অবশিষ্ট একটি গ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।












Click it and Unblock the Notifications