বিয়েবাড়িতে দেওয়াল ভেঙে মৃত ২৫, আহত ২৮ জন

বিয়েবাড়িতে দেওয়াল ভেঙে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে।

বিয়েবাড়িতে দেওয়াল ভেঙে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। বুধবার বিয়ের অনুষ্ঠানের সময় প্রচণ্ড জোরে ঝড় ওঠে। সেইসময়ই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

বিয়েবাড়িতে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাবারের আয়োজন হয়েছিল একটি পাঁচিলের পাশে। ঝড় উঠলে পাঁচিল ভেঙে খেতে বসা লোকজনের গায়ে পড়ে। রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে।

বিয়েবাড়িতে দেওয়াল ভেঙে মৃত ২৫, আহত ২৮ জন

স্থানীয় পুলিশ সুপার অনিল টাঙ্ক জানিয়েছেন, ঝড়ের ফলে যে পাঁচিলটি ভেঙে পড়েছে তা ৯০ ফুট দীর্ঘ ও ১২-১৩ ফুট উচ্চতার ছিল। বিয়েবাড়িতে দেওয়ালের পাশেই অনেক খাবারের স্টল বসেছিল। দেওয়ালের সঙ্গে একটি টিনের ছাউনিও ছিল।

ঘটনার পরই আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। জেলা কালেক্টর নরেন্দ্র কুমার গুপ্তা নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। আহতদের ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রয়াতদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সেই কাজ সারা হলে প্রয়াতদের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+