২৫ কোটির প্রস্তাব! আপ বিধায়কদের কিনতে চাইছে বিজেপি? মারাত্মক অভিযোগ কেজরিওয়ালের

লোকসভা ভোটের আগেই কি এবার ঘোড়া কেনাবেচা? এই অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অভিযোগ বিজেপির দিকে। শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেছেন। আর তারপরেই রাজধানীর রাজনীতিতে গুঞ্জন ছড়িয়েছে।

বিজেপি তাঁদের বিধায়ক কিনতে চাইছে। এমনই মারাত্মক অভিযোগ করেছেন আম আদমি পার্টির প্রধান। তাও একজন দু'জন নয়। সাত সাতজন বিধায়কের কাছে এই বার্তা গিয়েছে। টাকার অঙ্কটাও রীতিমতো চমকে উঠতে হয়৷

২৫ কোটির প্রস্তাব! আপ বিধায়কদের কিনতে চাইছে বিজেপি?

কেজরিওয়াল দাবি করছেন ২৫ কোটি টাকা ওই সাতজনকে দেওয়ার কথা বলা হয়েছে। টাকা নিয়ে ওই আপ বিধায়করা বিজেপির জার্সি গায়ে দেবেন। ওই আপ নেতাদের সঙ্গে বিজেপি বৈঠকও করেছে। এমন বার্তা নিজেই জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

বিজেপির তরফ থেকে ওই সাত জনের কাছে হুমকিও এসেছে। মদ দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শীঘ্রই গ্রেফতার করা হবে৷ অর্থাৎ, তেমন হলে টালমাটাল অবস্থায় আপ থেকে বিজেপিতে দলবদল? বিজেপি নেতার কথোপকথন রেকর্ড করা হয়েছিল৷ সেই রেকর্ডের কথা দাবি করেছে আপ৷

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন এক্স হ্যান্ডেলে এই দীর্ঘ লেখা পোস্ট করেছেন। সেখানে লেখা হয়েছে, সাত জন আপ বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে কয়েক দিনের মধ্যেই গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই ২১ জন আপ বিধায়কের সঙ্গে কথা হয়েছে। বাকিদের সঙ্গেও কথা হবে। দিল্লির আম আদমি পার্টির সরকার পড়ে যাবে। ২৫ কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও বিজেপির টিকিটে লড়াইয়ের সুযোগ থাকবে।

কেজরিওয়াল দাবি করেছেন, বিজেপির বক্তব্য তারা ২১ জন আপ বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আম আদমি পার্টি জানতে পেরেছে সেই সংখ্যা সাত। শুধু তাই নয়, প্রত্যেকেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। বিজেপি আপ শক্তিকে ভোটে হারাতে পারবে না। সেজন্য সরকার ভাঙার চেষ্টা চলছে।

কেজরিওয়াল আরও দাবি করেছেন, কোনও মদ কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা নয়৷ দিল্লির আপ সরকারকে ভাঙার চেষ্টা হচ্ছে। সেজন্যই মদ দুর্নীতিকে সামনে রাখা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, গত নয় বছরে বহু বার এই সরকার ভাঙার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু সাফল্য আসেনি। মানুষ ও বিধায়করা শক্তিশালী। একজোট হয়ে তাঁরা আছেন সব সময়।

দিল্লির মন্ত্রী অতীশকও বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বিজেপি রাজধানীতে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছে।

দিল্লির মন্ত্রী অতীশও বিজেপির বিরুদ্ধে দিল্লিতে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগ করেছেন।বিজেপি এভাবেই কর্ণাটক, মধ্যপ্রদেশ, অরুণাচলের সরকারের পতন করিয়েছিল৷ বিজেপি যেখানে জিততে পারে না, সেখানে এই কাজ করে৷ অভিযোগ মন্ত্রীর।

অরবিন্দ কেজরিওয়ালের কথা খণ্ডন করেছেন বিজেপির নেতা কপিল মিশ্র। আপ মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন বলে তাঁর দাবি৷ কেজরিওয়ালের সঙ্গীরা জেলে আছেন। তিনি ইডির ডাক এড়িয়ে যাচ্ছেন বার বার। দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগের বিপক্ষে কোনও উত্তর নেই৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+