ছত্তিশগড়ে নকশাল হামলায় শহীদ ২৪ সিআরপিএফ জওয়ান!
ছত্তিশগড়ে নকশাল হামলায় প্রাণ হারালেন ২৪ জন সিআরপিএফ কর্মী। ছত্তিশগড়ের সুকমায় নকশালদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় সিআরপিএফের।
সুকমা, ২৪ এপ্রিল : ছত্তিশগড়ে নকশাল হামলায় প্রাণ হারালেন ২৪ জন সিআরপিএফ কর্মী। এই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের হেলিকপ্টারে করে উদ্ধার করে রায়পুর ও জগদলপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে ২ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। এদিকে , হাসপাতালে অসুস্থ জওয়ানদের দেখতে তড়িঘড়ি পৌঁছন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে তল্লাশি শুরু করেছে কোবরা বাহিনী।
বুরকাপাল-চিন্তাগুফা এলাকার কাছে কালা পাথরের কাছে এই সংঘর্ষ শুরু হয় বেলা ১ টা নাগাদ। এই এলাকা নকশাল অধ্যুষিত এলাকা বলেই পরিচিত। যে জওয়ানদের মৃত্যু হয়েছে তারা সিআরপিএফের ৭৪ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।

উল্লেখ্য, গত মাসেই ১২ মার্চ , এই একই এলাকায় নকশাল হামলায় ১২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। এই হামলার পরেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং নিজের দিল্লি সফরে কাটছাঁট করে তাড়াতাড়ি রায়পুর ফিরে আসেন। পরিস্থিতি খতিয়ে দেখতে একটি বৈঠকও ডাকেন তিনি।
এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গ লড়াই করে পেরে না ওঠার হতাশা থেকেই এই কাণ্ড ঘটিয়েছে নকশালরা। গত দুবছরের মধ্যে হওয়া অন্যতম বড় হামলার ঘটনা এটি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications