২০১৯ সালের বর্ষা প্রাণ কেড়েছে ২,৩৯১ জন মানুষের, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
২০১৯ সালের বর্ষা প্রাণ কেড়েছে ২,৩৯১ জন মানুষের, সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
এ বছরের বর্ষায় ২,৩৯১ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আট লক্ষেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এই তথ্য সংসদে পেশ করেন গৃহ প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

সংসদের শীতকালিন অধিবেশনে মন্ত্রী জানান, যখন বৃষ্টি এবং বন্যায় দেশের বিভিন্ন রাজ্যের মানুষ আক্রান্ত, তখন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৭৬টি দল ৯৮,৯৬২ জন মানুষকে উদ্ধার করে এবং ৬১৭টি পশুকে উদ্ধারের পাশাপাশি দেশের ২৩,৮৬৯ জনকে চিকিৎসায় সহায়তা করেন তাঁরা।
নিত্যানন্দ রাই লিখিতভাবে জানান, 'এ বছর দক্ষিণ–পশ্চিম বর্ষায় অনেক রাজ্য এবং কেন্দ্রশাষিত অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাষিত অঞ্চল থেকে জানা গিয়েছে যে ২,৩৯১ জনের প্রাণ গিয়েছে এই বন্যায় এবং ১৫,৭২৯ পশু মারা গিয়েছে। ৮,০০,০৬৭ বাড়ির ক্ষতি হয়েছে এবং ৬৩.৯৭৫ লাখ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে এই বন্যা, বৃষ্টি ও ধসে।’












Click it and Unblock the Notifications