একের পর এক ট্রেন বাতিল, স্টেশনে বাড়ছে ভিড়! বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা রেলমন্ত্রীর
প্রায় তিনশোরও বেশি ট্রেনে প্রভাব পড়েছে। শুধু তাই নয়, ২৩৪টিও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। অগ্নিপথ বিতর্কে দেশজুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে। আর তা বিহার, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের আগুনে দাউ দ
প্রায় তিনশোরও বেশি ট্রেনে প্রভাব পড়েছে। শুধু তাই নয়, ২৩৪টিও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। অগ্নিপথ বিতর্কে দেশজুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে। আর তা বিহার, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ একের পর এক রাজ্যে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের আগুনে দাউ দাউ করে জ্বলছে একের পর এক ট্রেন।

শুধু তাই নয়, বেশ কয়েকটি ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টিও করা হয়েছে। ফলে ধ্বংসাত্বক আন্দোলনের সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছে রেলের।
তবে একের পর এক ট্রেন বাতিলের খবরে সবথেকে সমস্যায় পড়েছেন যাত্রীরা। বহু স্টেশনে যাত্রীদের লম্বা লাইন। বাড়ছে ভিড়। সবারই চোখে মুখে একটাই প্রশ্ন, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি। আর এর মধ্যেই রেলের তরফে যে সর্বশেষ আপডেট দেওয়া হয়েছে তা রীতিমত উদ্বেগের।
রেল আরও জানাচ্ছে, ৯৪ টি মেল এবং এক্সপ্রেস ট্রেন এবং ১৪০ প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৬৫টি মে এবং এক্সপ্রেস। এই তালিকায় ৩০টি প্যাসেঞ্জার ট্রেনও রয়েছে।
শুধু তাই নয়, একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছে ১১ টি মেল এবং এক্সপ্রেস ট্রেন। আর সব মিলিয়ে এখন ৩৪০ টি ট্রেনে ব্যাপক ভাবে এই প্রতিবাদের ফলে পড়েছে বলে জানানো হয়েছে। জোনাল রেলওয়ের তরফে একটি আপডেট দেওয়া হয়েছে।
যেখানে বলা হয়েছে East Central রেলওয়েজে বাতিল হয়েছে ১৬৪টি ট্রেন, North Eastern রেলওয়েতে বাতিল হয়েছে ৩৪টি। Northern Railways-এও ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে ৬৪টি ট্রেনকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বলেও জানান্নো হয়েছে। কারণ ওই সমস্ত ক্ষেত্রে লাইনে বসেই লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, সাতটি ট্রেনে এখন পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, কূলখারিয়া, উত্তর প্রদেশের বালিয়া সহ বেশ কয়েকটি জায়গাতে ট্রেনের উপর হামলা হয়েছে বলে খবর। যাতে ব্যাপক ভাবে কোচ গুলি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানানো হয়েছে।
তবে এই অবস্থায় আন্দোলনকারীদের রেলের সম্পত্তি ক্ষতি না করার আবেদন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর বার্তা, অবিলম্বে ধ্বংসাত্বক আন্দোলন থেকে দয়া করে সরে আসুন। শুধু তাই নয়, রেল এবং রেলের সম্পত্তি নষ্ট না করারও বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রীর তরফে।
তবে তিনি জানিয়েছেন, এই বিক্ষোভে East Central Railways সবথেকে খারাপ পরিস্থিতি। বিশেষ করে বিহার, ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশের একটা অংশে বিক্ষোভকারীদের বিক্ষোভে পরিস্থতি জটিল হয়ে উঠেছে বলে দাবি রেলমন্ত্রীর। তবে রেলের তরফে গোটা পরিস্থিতির উপর কড়া নজরে রাখা হচ্ছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই ফের রেল চালানো হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications