উত্তরপ্রদেশের জেলে আটক জম্মু-কাশ্মীরের ২৩৪ জন বন্দি
উত্তরপ্রদেশের জেলে আটক জম্মু-কাশ্মীরের ২৩৪ জন বন্দি
জম্মু ও কাশ্মীরের প্রায় ২৩৪ জন বন্দী বর্তমানে উত্তরপ্রদেশের বিভিন্ন কারাগারে এবং ২৭ জন বন্দি হরিয়ানায় জেলবন্দী রয়েছেন। বুধবার সংসদে এই তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী সরকার মন্ত্রী জি কিষান রেড্ডি।

পাশাপাশি তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীরের কারাগারে মোট ৩,২৪৮ জন বন্দী রয়েছেন এবং জম্মু-কাশ্মীরের ছাড়া অন্যান্য রাজ্য মিলিয়ে মোট বন্দীদের সংখ্যা ৩,৫০৯ জন। রাজ্যসভায় সাংসদ বীরেন্দ্র কুমারের প্রশ্নের উত্তরে এই নভেম্বর পর্যন্ত এই তথ্য তুলে ধরেন জি কিষান রেড্ডি।
এই বন্দিদের মধ্যে অনেককেই ৫ই আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের হিংসাত্মক ঘটনা ঠেকাতে আটক করা হয়। সূত্রের খবর, ২০১৮ সালে, জম্মু ও কাশ্মীরের কারাগারে প্রায় ২৭২৮ জন বন্দি ছিলেন। পাশাপাশি হরিয়ানার বিভিন্ন কারাগারে সেই সময় জম্মু কাশ্মীরের ৪১ জন বন্দি আটক ছিলেন।
বিভিন্ন কারাগারে বন্দিদের বিরুদ্ধে হত্যার চেষ্টা, খুন, ধর্ষণ, চুরি, অপহরণ, প্রতারণা এবং জালিয়াতি সহ একাধিক বিষয়ে মামলা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জানান এদের মধ্যে অনেকেই দুর্নীতি প্রতিরোধ আইন, অস্ত্র আইন, নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্টেন্সস আইন(এনডিপিএস), অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় রয়েছেন।
পাশাপাশি বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয় যে ৩৭০ধরা বাতিল করার পরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফে। আগস্টের চার তারিখ থেকে কাশ্মীরে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রচুর বিচ্ছিন্নতাবাদী নেতা-কর্মী ছাড়াও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ মোট ৫১৬১ জনকে আটক করা হয়।
কোনও রকম হিংসাত্মক ঘটনা এড়াতে বাড়তি সতর্কমূলক ব্যবস্থা হিসাবে এর মধ্যে ৬০৯ জনকে আটক করা হয় বলে জানা যাচ্ছে। তবে তাদের কবে মুক্তি দেওয়া হবে সেই বিষয়ে এদিন কোনও উচ্চবাচ্য করতে দেখা যায়নি সরকারকে। তাদের মুক্তির ব্যাপারে জিজ্ঞেস করা হলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয় যেহেতু এটা ম্যাজিস্ট্রেটদের দেওয়া বিধান, তাই সরকারের পক্ষে তাদের মুক্তির ব্যাপারে কোনও সময়সীমা দেওয়া আপাতত সম্ভব না।












Click it and Unblock the Notifications