লজ্জা! গর্ভবতীকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় গণধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে

৬ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল হরিয়াণার মানেসরে। বিজেপি শাসিত এই রাজ্য এক ঘৃণ্য ঘটনার সাক্ষী হয়ে রইল।

৬ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল হরিয়াণার মানেসরে। বিজেপি শাসিত এই রাজ্য এক ঘৃণ্য ঘটনার সাক্ষী হয়ে রইল। জানা গিয়েছে, বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ওই ৬ মাসের অন্তঃসত্ত্বাকে। সেই সময়ে পথেই তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনায় অভিযোগ রয়েছে ৩ জনের বিরুদ্ধে।

লজ্জা! গর্ভবতীকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় গণধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে

জানা গিয়েছে, স্বামীর সঙ্গে নিয়ম মাফিক চেক আপের জন্য হাসপাতালে যাচ্ছিলেন ওই মহিলা। একটি অটোতে চেপে সেখানে যাচ্ছিলেন তাঁরা। এরপর অটোড্রাইভার মহিলাকে জল দেন। অভিযোগ, তারপরই তিনি অচৈতন্য হয়ে পড়েন। এরপর তাঁর সঙ্গে নারকীয় যৌন অত্যাচার করা হয় বলে অভিযোগ রয়েছে। যদিও ওই মহিলা ঘটনার ৪ দিন পর এই অভিযোগ জানিয়েছেন মানেসর থানায়। শনিবার অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, বিহারের বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামী বহুদিন ধরেই মানেসরে থাকেন। তাঁদের একটি ছেলেও রয়েছে। এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, ওই গর্ভবতী মহিলার ভ্রুণে কোনও সমস্যা নেই। আপাতত সেটি স্বাভাবিক বলেই জানানো হয়েছে মেডিক্যাল রিপোর্টে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+