যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পাঁচ বছরের মধ্যে দেশে তৈরি হবে ২৩টি নতুন এক্সপ্রেসওয়ে
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পাঁচ বছরের মধ্যে দেশে তৈরি হবে ২৩টি নতুন এক্সপ্রেসওয়ে
দেশের ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের (এনএইচএআই) তরক্ষ থেকে জানানো হয়েছে যে ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে দেশে ২৩টি নতুন হাইওয়ে ও অর্থনৈতিক করিডর গড়ে তোলা হবে। যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু–চেন্নাই এক্সপ্রেসওয়ে।

এনএইআইএ–এর তৈরি করা সড়ক কাজের প্রস্তুতির রিপোর্ট অনুসারে, আগামী পাঁচ বছরের মধ্যে মোট ৭,৮০০ কিমি এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে যার জন্য ৩.৩ লক্ষ কোটি টাকা খরচ হবে। এনএইচএআইয়ের এক কর্মকর্তা জানান, অনেক প্রকল্পের জন্য আগামী বছর টেন্ডার ডাকা হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বেঙ্গালুরু–চেন্নাই এক্সপ্রেসওয়ে (২৭২ কিমি) ও বেঙ্গালুরু স্যাটেলাইট টাউন রিং রোড (২৮১ কিমি) ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করবে। প্রস্তাবিত ২৩টি এক্সপ্রেসওয়ে ও অর্থনীতি করিডর, যার মধ্যে ৪টে সম্পূর্ণ হবে ২০২৩ সালের মধ্যে, ১০টি ২০২৪ ও বাকি ন’টি ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ হবে।
২০২৫ সালের মধ্যে আরও কিছু প্রধান এক্সপ্রেসওয়ে ও অর্থনৈতিক করিডর সম্পূর্ণ করার কথা চলছে। যার মধ্যে হায়দরাবাদ–বিশাখাপত্তনম, চেন্নাই–সীলাম, সোলাপুর–কুর্নুল, নাগপুর–বিজয়ওয়াড়া উল্লেখযোগ্য। অন্যান্য প্রধান এক্সপ্রেসওয়েগুলি হল দিল্লি–মুম্বই, আহমেদাবাদ–ঢোলেরা এবং অমৃতসর–জামনগর ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। এই প্রকল্পগুলি অর্থায়নে এনএইচএআই একটি বিশেষ উদ্দেশ্য বাহন (এসপিভি) স্থাপন করবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications