শনিবারের দুপুরে বিপর্যস্ত এয়ারইন্ডিয়ার পরিষেবা, ২৩টি বিমানের উড়ানে বিলম্ব
শনিবার গোটা দিন চরম বিপর্যয়ের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। রাজধৈানী দিল্লিতে বহু বিমানের সময়সূচিতে পরিবর্তন ঘটে। দেরিতে ছাড়ে একাধিক বিমান।
শনিবার গোটা দিন চরম বিপর্যয়ের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা। রাজধানী দিল্লিতে বহু বিমানের সময়সূচিতে পরিবর্তন ঘটে। দেরিতে ছাড়ে একাধিক বিমান। প্রযুক্তিগত সমস্যার জন্য এমন বিলম্ব বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার সার্ভারে সমস্যার দরুন মোট ২৩ টি বিমানের উড়ায়ে বিলম্ব হয়েছে। প্রতিটি বিমানেরই ছাড়তে প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরি হয়। মূলত, দুপুরে যে সমস্ত বিমান ছেড়েছে সেগুলি ১ টা থেকে ২_৩০ মিনিটের মধ্যে সমস্যায় পড়েছে। অনেক ক্ষেত্রেই চেক ইন ও বাকি পরিষেবা প্রযুক্তির জায়গায় , ম্যানুয়ালি করা হয়েছে। একথা জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। উল্লেখ্য, এয়ারইন্ডিয়ার সফটওয়্যার সলিউশনের বিষয়টি দেখে সিটা । আন্তর্জাতিক ক্ষেত্রে সিটা একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থা।
এমনিতেই ঋণগ্রস্ত এয়ার ইন্ডিয়া। সংস্থার আর্থিক পরিস্থিতি নিয়ে বেশ সমস্যা বহু দিন ধরেই। তার ওপর শনিবারের বার বেলার ঘটনা আরও একবার নেতিবাচক শিরোনামে নিয়ে এল এয়ার ইন্ডিয়াকে। এই ঘটনার জেরে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে।












Click it and Unblock the Notifications