বছরের প্রথম দিনেই একসঙ্গে ২২ জন আইএএস অফিসারের বদলি! যোগী প্রশাসনের অন্দরে কী ঘটল

বছরের প্রথম দিনেই বড়সড় প্রশাসনিক রদবদল যোগী রাজ্য উত্তরপ্রদেশে। যে রাজ্য বেশ কয়েকদিন আগেই দেখেছে প্রবল অগ্নিগর্ভ পরিস্থিতি। নাগরিকত্ব ইস্যুতে কার্যত, এই রাজ্যের একাধিক জায়গায় আগুন জ্বলেছিল। হয়েছে রক্তপাতও। এরপর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল যোগী সরকার।

বছরের প্রথম দিনেই একসঙ্গে ২২ জন আইএএস অফিসারের বদলি! যোগী প্রশাসনের অন্দরে কী ঘটল

উত্তরপ্রদেশের ২২ জন আইএএস অফিসারকে একযোগে বদলি করা হয়েছে উত্তরপ্রদেশে। স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন বিভাগের একাধিক সচিব পর্যায়ের আমলাকে বদলি করা হয়েছে। সেরাজ্যের রেভেনিউ বিষয়ক বোর্ডে মুখ্য সচিব হিসাবে উঠে এসেছেন আইএএস আমোদ কুমার। অন্যদিকে, আইএএস মনিকা গর্গকে ওয়েটিং লিস্ট-এ রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে গোটা উত্তরপ্রদেশ দেখেছে এক অগ্নিগর্ভ পরিস্থিতি। গোটা রাজ্যের একের পর এক জায়গায় নাগরিকত্ব ইস্যুতে জ্বলেছে আগুন। এরপরই অফিসারদের এমন বদলির সিদ্ধান্তে নেয় যোগী সরকার। এদিন ২২ জন আইএএস অফিসারের সঙ্গে বদলি করা হয়েছে ২৮ জন পিসিএস অফিসারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+