অক্সিজেন ট্যাঙ্কারে লিক, নাসিকের হাসপাতালে মৃত্যু ২২ করোনা রোগীর

অক্সিজেন ট্যাঙ্কারে লিক, নাসিকের হাসপাতালে মৃত্যু ২২ করোনা রোগী

দেশজোড়া অক্সিজেনের আকাল মধ্যেই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল মহারাষ্ট্রের নাসিকে। অক্সিজেনের ট্যাঙ্কে লিকের জেরে মৃত্যু হল কমপক্ষে ২২ জনের। মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অক্সিজেনের ট্যাঙ্কে লিকের জেরে বন্ধ হয়ে গিয়েছিল রোগীদের ভেন্টিলেটর। তার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে।

অক্সিজেন ট্যাঙ্কারে লিক, নাসিকের হাসপাতালে মৃত্যু ২২ করোনা রোগীর

এদিকে লিকেজের খবর পাওয়া মাত্রই হাসপাতাল ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছান। কিন্তু ততক্ষণে বিপদ শিয়রে এসে দাঁড়িয়েছে। বন্ধ হয়ে গিয়্ছে একের পর এক ভেন্টিলেটর। শুরুতেই ১১ জনের মত্যুর খবর পাওয়া গেলে পরে জানা যায় মৃতের সংথ্যা এখনও পর্যন্ত ২২। প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিল বলে জানা যাচ্ছে। তবে পরে তা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হারাষ্ট্রের মন্ত্রী ডঃ রাজেন্দ্র সিংগান।

ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়ে পাঠিয়েছে মহারাষ্ট্র সরকার। এমনকী কোনও ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি প্রমাণে কড়া ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে দিন যত গড়াচ্ছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও গড়ছে নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬২ হাজারের গণ্ডি পার করেছে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লক্ষের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৪১৯ জন। এদিকে শুধুমাত্র নাসিকে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+