Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অসমে চিকিৎসককে পিটিয়ে হত্যায় গ্রেফতার ২১

অসমের জোরহাটে চিকিৎসককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল ২১ জনকে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতিতে বসার ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

অসমের জোরহাটে চিকিৎসককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার করা হল ২১ জনকে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতিতে বসার ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এমনকী জরুরি পরিষেবাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

অসমে চিকিৎসককে পিটিয়ে হত্যায় গ্রেফতার ২১

চিকিৎসককে পিটিয়ে হত্যা

শনিবার অসমের জোরহাটে একটি চা বাগানে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসককে পিটিয়ে হত্যা করে শ্রমিকরা। ৭৩ বছরের ওই চিকিৎসকের নাম দেবেন্দ্র দত্ত। অনিয়মিত চিকিৎসা পরিষেবা দেওয়ার কারণেই তাঁকে গণপিটুনির শিকার হতে হয়েছে বলে দাবি স্থানীয়দের‌।

স্থানীয়দের দাবি

চা-বাগানে ওই একটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য একজন চিকিৎসকই বরাদ্দ ছিলেন। দেবেন্দ্র দত্ত নিজেও সেকথা জানতেন। কিন্তু কোনও দিনই সময়ে কর্মক্ষেত্রে আসতেন না তিনি। শনিবার চা-বাগানের অক অস্থায়ী কর্মীর দুর্ঘটনা ঘটে। চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক না থাকায় তাঁকে দূরের সরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়। সেদিন প্রায় দুপুর সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন চিকিৎসক। তাতেই জমে থাকা ক্ষোভ গিয়ে পড়ে তাঁর উপর‌।

প্রতিবাদে সোচ্চার চিকিৎসক মহল

অসমের এই চিকিৎসক হত্যার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে চিকিৎসক মহল। অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতীর ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবাও বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের চিকিৎসকরাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। চিকিৎসক ফোরামের পক্ষ থেকেও তীব্র নিন্দা করা হয়েছে ঘটনার‌।

কয়েক মাস আগেই চিকিৎসকদের মারধরের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। তারপরে ফের এই ধরনের ঘটনা ঘটায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। ক্ষুব্ধ চিকিৎসকরা অভিযোগ করেছেন, ভারতে চিকিৎসকদের কোনও সম্মান দেওয়া হয় না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+