২১ দলের যৌথভাবে ইভিএম খতিয়ে দেখার আর্জি! আজ শুনানিতে বসছে সুপ্রিম কোর্ট

এদিন শুক্রবার সুপ্রিম কোর্ট ২১টি আলাদা রাজনৈতিক দলের যৌথ আবেদনের শুনানিতে বসবে।

এদিন শুক্রবার সুপ্রিম কোর্ট ২১টি আলাদা রাজনৈতিক দলের যৌথ আবেদনের শুনানিতে বসবে। যার মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি নেতা শরদ পাওয়ার, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ অনেকে।

২১ দলের যৌথভাবে ইভিএম খতিয়ে দেখার আর্জি! শুনানিতে আদালত

রাজনৈতিক দলগুলির দাবি, অন্তত পঞ্চাশ শতাংশ ইভিএম খতিয়ে দেখতে হবে। যেখানে ভিভিপ্যাট ব্যবহার হচ্ছে তাও খতিয়ে দেখে যাচাই করতে হবে।

পেপার অডিট ট্রেইল চেক মাত্র বিধানসভা কেন্দ্রের একটি বুথে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই বিজ্ঞপ্তি নাকচ করতেও আদালতে আবেদন জানানো হয়েছে। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি হবে। কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিংভি মামলা লড়বেন।

১৯৭৫ সালে ই্দিরা গান্ধী বনাম রাজ নারাইন মামলায় সুপ্রিম কোর্ট রায়ে বলেছিল, স্বচ্ছ নির্বাচন সংবিধানের মৌলিক ব্যবস্থার মধ্যে পড়ে। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট ভিভিপ্যাটের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে। স্বচ্ছ নির্বাচনে এর উপযোগিতার কথা জানায়।

ভিভিপ্যাট মেশিন ইভিএমের সঙ্গে সংযুক্ত থাকে। তাতে প্রার্থীর নাম, প্রতীক থাকে। ভিভিপ্যাটের প্রয়োজনীয়তার কথা এই নির্বাচনে কমিশন উল্লেখ করেছে। এর আগে দলগুলি কমিশনের কাছে আর্জি নিয়ে গেলেও কমিশন সেভাবে পাত্তা না দেওয়ায় তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+