কেন্দ্রে শপথ নিলেন ২১ জন মন্ত্রী, তালিকায় বাবুল সুপ্রিয়ও
এ দিন প্রথম শপথ নেন গোয়ার সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। তিনি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বলে খবর। যদিও কেন্দ্রের তরফে কিছু বলা হয়নি। ওয়াকিবহাল মহলের ধারণা, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে নাজেহাল হচ্ছেন অরুণ জেটলি। তাই তাঁকে চাপমুক্ত রাখতে প্রতিরক্ষা মন্ত্রকে আনা হচ্ছে মনোহর পারিক্করকে।
এ ছাড়া যাঁরা ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন, তাঁরা হলেন জগৎপ্রকাশ নাড্ডা, সুরেশ প্রভু ও চৌধুরী বীরেন্দ্র সিং। এর মধ্যে সুরেশ প্রভু হলেন শিবসেনার সাংসদ। বাকিরা বিজেপির।
চারজন ক্যাবিনেট মন্ত্রী ছাড়াও আরও ১৭ জন হয়েছেন রাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে বন্দরু দত্তত্রেয়, রাজীবপ্রতাপ রুডি ও মহেশ শর্মা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হয়েছেন। রাষ্ট্রমন্ত্রী হয়েছেন মুখতার আব্বাস নাকভি, রামকৃপাল যাদব, হরিভাই চৌধুরী, সানওয়ারলাল জাট, এম কে কুন্দরিয়া, গিরিরাজ সিং, হংসরাজ গঙ্গারাম আহির, রামশঙ্কর কাঠেরিয়া, ওয়াই এস চৌধুরী, জয়ন্ত সিনহা, রাজ্যবর্ধনসিং রাঠোর, সাধ্বী নিরঞ্জন জ্যোতি ও বিজয় সম্পলা। এ ছাড়া, আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় ঠাঁই পেয়েছেন।
#RisingBabul মন্ত্রী হচ্ছেন বাবুল, উৎসবে মাতল আসানসোল http://t.co/KKxWVhtmh5 pic.twitter.com/98FYVtdB8v @BJPSamvadWB @SuPriyoBabul
— Jaswant Singh (@Singh19Jaswant) November 9, 2014
Click it and Unblock the Notifications