ওড়িশা-অন্ধ্র সীমান্তে মালকানগিরিতে পুলিশ এনকাউন্টারে ২১ মাওবাদী হত
ভুবনেশ্বর, ২৪ অক্টোবর : অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তে মালকানগিরি এলাকায় নিরাপত্তারক্ষীবাহিনীর এনকাউন্টারে হত হল কমপক্ষ্যে ২১ মাওবাদী। ঘটনায় ২ জন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে এদিন, সোমবার সকালে। গোপন সূত্রে খবর পেয়ে মালকানগিরিতে একটি মাওবাদী ক্যাম্পে হানা দেয় নিরাপত্তারক্ষীরা। সেখানে মিটিংয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৫০-জন জন মাওবাদী।

পুলিশ সূত্রে খবর, আগে থেকেই তাদের কাছে এই মাও বৈঠকের খবর ছিল। সেইমতো রবিবার রাত থেকেই গোটা এলাকায় রেকি শুরু করেছিলেন তারা। এই বৈঠকে মাওবাদীদের শীর্ষকর্তারা উপস্থিত থাকবে বলেও জানতে পেরেছিল পুলিশ।
সেইমতো প্রস্তুতি নিয়ে মাও বৈঠকে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় রাইফেল, একে৪৭ রাইফেল সহ অনেক অস্ত্র বাজেয়াপ্ত করা গিয়েছে। এনকাউন্টারে মৃতদের মধ্যে মাওবাদীদের শীর্ষনেতাদের কেউ কেউ রয়েছে বলে মনে করছে পুলিশ।
ওড়িশার জেল মালকানগিরি অন্ধ্রপ্রদেশ সীমান্তে অবস্থিত। এই এলাকাগুলিতে লুকিয়ে থেকেই মাওবাদীরা কার্যকলাপ চালায়। দুর্গম পাহাড়ি এলাকা বা জঙ্গল ঘেরা এলাকাগুলিকে বেছে নিয়েই নিজেদের আস্তানা গড়ে মাওবাদীরা কার্যকলাপ চালায়।












Click it and Unblock the Notifications