সূর্যগ্রহণ ২১ জুন : জানুন কোন সময়ে , কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ

সূর্যগ্রহণ ২১ জুন : জানুন কোন সময়ে , কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ

এই মাসের প্রথম সূর্যগ্রহণ আসন্ন ২১ জুন। একই মাসে এই নিয়ে পর পর দুটি গ্রহণ সম্পন্ন হচ্ছে। সাধারণত একটি চন্দ্রগ্রহণের পর আরেকটি সূর্যগ্রহণ পর পর হয়। এক্ষেত্রেও তাইই হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সূর্যগ্রহণের সময়ক্ষণ ও কিছু তথ্য।

 কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে সূর্যগ্রহণ?

কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে সূর্যগ্রহণ?

উল্লেখ্য, ২১ জুনের সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া থেকে। এছাড়াও আফ্রিকা, পেসিফিক ও ভারত মহাসাগর সংলগ্ন এলাকা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। ফলে দেশের বহু জায়গা থেকেই এই গ্রহণ পরিলক্ষিত হবে।

 ২১ জুন সূর্যগ্রহণের সময়

২১ জুন সূর্যগ্রহণের সময়

২১ জুন সূর্যগ্রহণ সকাল ৯:১৫ মিনিট থেকে শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী এই তথ্য উঠে এসেছে। সম্পূর্ণ গোলাকার হতে এই গ্রহণ সময় নেবে সকাল ১০:১৭ মিনিট। এরপর ৩:০৪ মিনিটে এই গ্রহণ শেষ হবে।

বলয় গ্রাস গ্রহণ

বলয় গ্রাস গ্রহণ

চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলেই গ্রহণ ঘটে যায়। তবে অন্যান্য গ্রহণের থেকে বলয়গ্রাস আলাদা। চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে তাকে বলা হবে বলয় গ্রহণ। অমাবস্যার সময়ে সূর্যগ্রহণ হয় তবে সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না, কারণ চাঁদ ভূ-কক্ষের সাথে ৫ ডিগ্রি হেলে থাকে। আর কৌণিক দূরত্বের নিরিখেই বলয়গ্রাস ঘটে যায়।

 'রিং অফ ফায়ার'

'রিং অফ ফায়ার'

'রিং অফ ফায়ার' দিয়ে দশকের শেষ সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সেরকমই মহাজাগতিক কাণ্ড ২০২০ সালেও দেখা যাবে। ২১ জুনের সূর্যগ্রহণ ২০২০ সালের অন্যতম তাক লাগানো মহাজাগতিক ঘটনা বলে বিবেচিত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+