যোগী সরকারের নয়া উদ্যোগ, উত্তর প্রদেশের ২১টি হাইওয়ের আধুনিকীকরণ কমিয়ে দেবে সফরের সময়
উত্তর প্রদেশের হাইওয়ের আধুনিকীকরণের কাজ চলছে দ্রুত গতিতে
রাজ্যের সড়ক পরিষেবাকে আন্তর্জাতিক মানের করতে চাইছে যোগী সরকার। ইতিমধ্যেই তার জন্য রাজ্যের ২১টি রাজ্য সড়ককে চিহ্নিত করা হয়েছে। সেগুলির দ্রুত আধুনিকীকরণ করা হবে। তাতে উত্তর প্রদেশবাসীর সফরের সময় অনেকটাই কমে যাবে। অর্থাৎ এই সব রাজ্য সড়কে যাত্রায় অনেক কম সময় লাগবে বলে মনে করা হচ্ছে। সেই লক্ষ্যেই আধুনিকীকরণ করা হচ্ছে।

রাজ্য সড়কের আধুনিকীকরণ
উত্তর প্রদেশেরকে দেশের উন্নত রাজ্যে পরিণত করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে যোগী সরকার। প্রথমবার মুখ্যমন্ত্রী পদে আসার পর একের পর এক নিয়ম জারি করেছিলেন তিনি। উত্তর প্রদেশের সরকারি কাজকে শৃঙ্খলা বদ্ধ করেছেন তিনি। এবার নজর দিয়েছেন পরিকাঠামো উন্নয়নেষ সেকারণেই রাজ্য সড়কগুলির আধুনিকীকরণের িদকে মন দিয়েছেন তিনি। উত্তর প্রদেশের ২১টি রাজ্য সড়কের আধুনিকীকরণ শুরু হবে বলে জানা গিয়েছে।

যানজট মুক্ত পরিষেবা
রাজ্যের অধিকাংশ সড়কই যানজটে বিপর্যস্ত থাকে। বিশেষ করে কাজের সময়ে সবচেয়ে বেশি যানজট দেখা যায়। সেই পরিস্থিতি থেকে রাজ্য সড়ককে মুক্ত করতে এবং রাজ্যবাসীকে স্বস্তি দিতেই ২১টি রাজ্য সড়কের আধুনিকীকরণে মন দিয়েছে যোগী সরকার। ইতিমধ্যেই এই ২১টি রাজ্য সড়কের পর্যবেক্ষণ করেছে হাইওয়ে অথরিটি। তার জন্য বেসরকারি সংস্থাকে বরাতও দেওয়ার কথা ভাবছে যোগী সরকার। এই ২১টি রাজ্য সড়কের আধুনিকীকরণ হয়ে গেলে উত্তর প্রদেশবাসীর সফরের সময় অনেকটাই কমে যাবে।

চার লেনের রাস্তা
রাজ্য সড়কগুলিকেও চারলেনের করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণ থেকে শুরু করে সড়কের মানোন্নয়ন, টোল প্লাজা, ট্রাক বাইলেন সহ একাধিক কাজ করা হবে। সড়ক চওড়া হলে গাড়ি গতি বাড়বে তাতে সময় কম লাগবে। এই কাজ শেষ করতে ৬ থেকে ৮ মাস সময় লাগবে। শুধু প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে এই সময়ের মধ্যে। ইতিমধ্যেই এক দফায় সার্ভে হয়ে গিয়েছে। এবার কাজ শুরুর পরিকল্পনা করা হচ্ছে।

কত টাকা খরচ
সড়ক আধুনিকরণে ১০ থেকে ২০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন আধিকারীকরা। পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত এই কাজ শুরু হবে। রাজ্যের প্রধান শহরগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হবে বলে জানিয়েছেন পূর্ত দফতরের আধিকারীক। তাতে শহরগুলির যোগাযোগের সময় কমবে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে শহরগুলির উন্নয়ন বাড়বে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications