মহারাষ্ট্র নির্বাচনের আগে দলের বিধায়ককেই বহিষ্কার করল কংগ্রেস! কারণ চমকে দেওয়ার মতো
2024 Maharashtra Legislative Assembly Election: বছর শেষে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra News)। আগামী সপ্তাহেই সম্ভবত দিন ঘোষণা করা হতে পারে। আর তার আগেই কংগ্রেস শিবিরে বড় ধাক্কা। অমরাবতির বিধায়ক সুলভা খোদকেকে (Sulbha Khodke, MLA from Amravati) বহিষ্কার করল কংগ্রেস।
পার্টি বিরোধী একাধিক কাজের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এরপরেই এহেন ব্যবস্থা। জানা যাচ্ছে, ছয় বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে সুলভাকে। আর এরপরেই বহিস্কৃত বিধায়ক অজিত পাওয়ার গোষ্ঠীতে যোগ দিতে পারে বলে গুঞ্জন। যদিও এই বিষয়ে সুলভা কিংবা এনসিপির তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে মহারাষ্ট্রের নির্বাচনের (2024 Maharashtra Legislative Assembly Election) আগে বড় টুইস্ট সে রাজ্যের মানুষ দেখতে পাবে বলেই খবর।

জানা যাচ্ছে, সূত্রের খবর, সুলভা খোদকের স্বামী এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ঘনিষ্ঠ সহযোগী। ফলে তাঁর দলবদল একপ্রকার স্থির বলেই জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, সুলভা সাত বিধায়কের মধ্যে একজন, যারা বছরের শুরুতেই বিধান পরিষদ নির্বাচনের সময় 'ক্রস ভোটিং' করেছিলেন।
আর এই কারণে সে রাজ্যের প্রধান বিরোধী শক্তি মহা বিকাশ আঘাদি (এমভিএ) এর যৌথ প্রার্থী পিডব্লিউপি নেতা জয়ন্ত পাতিল পরাজিত হন।
Maharashtra Pradesh Congress has expelled Amravati MLA Sulabha Khodke from the party for six years due to anti-party activities. pic.twitter.com/p3lUIbWEYk
— ANI (@ANI) October 12, 2024
এরপর থেকেই অমরাবতির এই বিধায়ক নজরে ছিলেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। সামনেই মহারাষ্ট্র নির্বাচন। আর তার আগেই দল থেকে ছয় বছরের জন্য সুলভা খোদকেকে (Sulbha Khodke, MLA from Amravati) বহিষ্কার করা হল। এই বিষয়ে মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা প্যাটেল একটি বিবৃতি জারি করেছেন।
সেখানে তাঁর দাবি, বহিস্কৃত বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগ। এরপরেই মহারাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালার নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ কিংবা ১৫ অক্টোবর মহারাষ্ট্রের জন্য ভোটের দিন ঘোষণা করা হতে পারে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। তার আগে অমরাবতির বিধায়ক সুলভা খোদের বহিষ্কার বড় পদক্ষেপ বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications