Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Election: একজোট হন হিন্দুরা, রাজ্য ছাড়তে হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, বড় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

2024 Jharkhand Legislative Assembly Election: অনুপ্রবেশ ইস্যুতে একযোগে কংগ্রেস (Congress) এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) এবং আরজেডি (RJD) কে তীব্র আক্রমণ বিজেপির। সামনেই ঝাড়খণ্ডে নির্বাচন। আর এই নির্বাচনকে মাথায় রেখে ক্রমশ চড়ছে পারদ। ক্ষমতায় ফিরতে একেবারে মাটি কামড়ে প্রচার চালাচ্ছে বিজেপি। এবার নির্বাচনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সে রাজ্যে বিশেষ দায়িত্ব দিয়েছে শাহ-নাড্ডা।

প্রচারে নেমেই অনুপ্রবেশ ইস্যুতে ঝাড়খণ্ডের বর্তমান সরকারকে তীব্র আক্রমণ শানালেন। কোডারমার (Koderma) মারকাচো (Markacho)-র বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) । আর সেই প্রচার (2024 Jharkhand Legislative Assembly Election) মঞ্চ থেকেই একের পর এক তোপ দাগেন। বলেন, ঝাড়খণ্ডে অনুপ্রেবেশ বড় সমস্যা।

Jharkhand

প্রত্যেক জেলায় অনুপ্রবেশকারী বড় সমস্যা। আর তাঁরাই এখন কংগ্রেস (Congress), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) এবং আরজেডি (RJD)-র ভোট ব্যাঙ্ক বলে তোপ দাগেন অসমের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় সে রাজ্যের হিন্দু ভোটারদের একজোট হওয়ার ডাক দেন।

এই প্রসঙ্গে হিমন্তের হুঁশিয়ারি, এবারে ঝাড়খণ্ডের নির্বাচন ঠিক করে দেবে অনুপ্রবেশকারীরাই থাকবে না তাঁদের বিতাড়িত করা হবে সে রাজ্য থেকে। তবে এবার নির্বাচনে সে রাজ্যে বিজেপিই ক্ষমতায় আসছে বলে দাবি করেন এই বিজেপি নেতা। আর বিজেপি সরকার গঠন হলেই আইন এনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বার করে দেওয়ার কাজ করা হবে বলেও হুঁশিয়ারি। মুখ্যমন্ত্রীর কথায়, ঝাড়খন্ড অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার জন্য তৈরি হয়নি, স্থানীয়দের অধিকার রক্ষা করা হবে বলেও এদিন বার্তা দেন তিনি।

যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে আদিবাসী অধ্যুষিত ঝাড়খন্ডে বিজেপি রাজ করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে রাজ্যে বিজেপি মুখ থুবড়ে পড়ে। কংগ্রেস এবং আরজেডিকে সঙ্গে নিয়ে সে রাজ্যে সরকার গঠন করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)। কিন্তু কয়েক বছরে সে রাজ্যও একাধিক রাজনৈতিক ঘটনা ঘটেছে। পুরানো একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+