Highest Temperature: ১২০ বছরেও এত গরম পড়েনি কখনও! তাহলে? প্রকাশ্যে এল আবহাওয়ার সেই রিপোর্ট
Highest Temperature: প্রতি বছরই উষ্ণায়ন ক্রমশ ভয়াল আকার নিচ্ছে। ২০২৪ সাল শেষ হওয়ার পরই সামনে এল আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট। আর সেই রিপোর্ট বলছে, কয়েকশ বছরেও এত মৌ,গরমের সাক্ষী থাকেনি পৃথিবী। ১৯০১ সালের পর উষ্ণতম বছরের তকমা পেল ২০২৪। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।
দেখা যাচ্ছে, ২০২৪-এ গড় সর্বনিম্ন তাপমাত্রা (Highest Temperature) ছিল স্বাভাবিকের থেকে ০.৯০ ডিগ্রি সেলসিয়াস। আর তা থেকেই স্পষ্ট জলবায়ু পরিবর্তনের বিষয়টি কতটা প্রভাব ফেলছে।

আইএমডি-র (IMD) ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকা বায়ুস্তরের তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিল গড়ে স্বাভাবিকের থেকে ০.৬৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৬ সালের রেকর্ডে এই তাপমাত্রা ছিল ০.৫৪ ডিগ্রি সেলসিয়াস।
ইউরোপিয়ান ক্লাইমেট এজেন্সি রিপোর্টে উল্লেখ করেছে, ২০২৪ এ যা তাপমাত্রা উঠেছিল, তাতে এটাই উষ্ণতম বছর। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বছরের অন্তত ৪১ দিন দেখা গিয়েছে, রেকর্ড পরিমণা গরম। আর এই উষ্ণতা লিক্ষা, কৃষি ও স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
মৌসম ভবনের রিপোর্টে দেখা যাচ্ছে, তাপপ্রবাহ, বৃষ্টি সহ একাধিক ঘটনা ঘটেছে ২০২৪-এ। জলবায়ু পরিবর্তনের প্রভাব যে কীভাবে পড়ছে, তা মনে করিয়ে দেওয়া জন্যও এই অবস্থা তাৎপর্যপূর্ণ (Highest Temperature) ।












Click it and Unblock the Notifications