২০২৪-এর নির্বাচনে মোদীর বিপক্ষে ভরসা গান্ধী পরিবারই! বিরোধীদের প্রধানমন্ত্রী-মুখ নিয়ে সলতে পাকাচ্ছে কংগ্রেস
কর্নাটক বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরে বদলে গিয়েছে কংগ্রেসের বাইরে ও ভিতরের চিত্র। এই বছরে হতে যাওয়া বিধানসভাগুলির নির্বাচনে একাধিক রাজ্যে তারা জয়লাভ করতে পারবে বলে আশা তৈরি হয়েছে হাত শিবিরে। ফলে ২০২৪-এর সাধারণ নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে। এব্যাপারে ভরসা সেই গান্ধী পরিবারই।
ফল বেরনোর চার দিন পরেও কংগ্রেস কর্নাটকের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঘোষণা করতে না পারলেও ২০২৪-এর প্রধানমন্ত্রী পদের মুখ কে হতে পারেন তা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। অনেক অনেক সিনিয়র নেতাই মনে করছেন, প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যোগ্য হলেন প্রিয়াৎঙ্গা গান্ধী ভডরা।

কিছু ব্যতিক্রম ছাড়া নেহরু, ইন্দিরা গান্ধী কিংবা রাজীব গান্ধী, সবাই প্রধানমন্ত্রী হয়েছিলেন উত্তর প্রদেশ থেকে। সেই উত্তর প্রদেশের কংগ্রেস নেতা আচার্য প্রমোদ এদিন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, নরেন্দ্র মোদী হলেন, দেশের রাজনীতির সব থেকে বড় মুখ। সেই পদের জন্য লড়াইয়ে এমন একজনকে দরকার, যিনি জনপ্রিয়, বিশ্বাসযোগ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য।
তিনি দাবি করেছেন, প্রিয়াঙ্কা গান্ধীই হলেন, একমাত্র নেতা যিনি এই তিন গুণের অধিকারী। প্রিয়াঙ্কা গান্ধীই প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে পারবেন বলেই মনে করেন তিনি। উত্তর প্রদেশের এই কংগ্রেস নেতা বিরোধী দলগুলির কাছেও প্রিয়ৎঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নেওয়ার আবেদন করেছেন।
কংগ্রেস নেতা বলেছেন, আমরা যদি সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে এবং কেন্দ্র থেকে বিজেপিকে সরিয়ে দিতে চাই তাহলে বিরোধীদের এক বড় মুখকে সামনে রাখতে হবে। । যার বিশ্বাসযোগ্যতা রয়েছে এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। সেক্ষঙেত্রে প্রিয়াঙ্কা গান্ধীই একমাত্র, যাঁর সব গুণ রয়েছে। তিনিই বিরোধীদের একমাত্র বিকল্প হয়ে উঠতে পারেন।

এব্যাপারে ওই নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার এবং লালু যাদবের মতো নেতাদের নাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁরা বড় ব্যক্তি হলেও, নির্দিষ্ট রাজ্যের মধ্যে তাঁরা সীমাবদ্ধ রয়েছেন। ওই সব নেতাদের সামনে রেখে দেশবাসী ভোট দেবেন আর তাতে মোদী হেরে যাবেন এমনটা হবে না। যা আগেকার নির্বাচনগুলিতে দেখা গিয়েছে, বলেছেন তিনি।
তিনি আরও বলেছেন, বিরোধীদের কাছে তিনি আবেদন করছেন, যদি সততার সঙ্গে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে চান, তাহলে যেন তাঁরা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকেই নির্বাচন করেন। আচার্য প্রমোদ বলেছেন, মোদী এখন নিজের দলের থেকেও বড়। তাই দেশের মানুষ জানতে চায়, তাঁর বিরুদ্ধে কে নির্বাচনে লড়াই করবেন?

তিনি বলেছেন, বিরোধীদের সবাইকেই একটি নির্ভরযোগ্য মুখ সামনে নিয়ে আসতে হবে। সেখানে প্রিয়াঙ্কা গান্ধীই সব থেকে গ্রহণযোগ্য। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করা সম্ভবপর নয় বলেই মনে করেন উত্তর প্রদেশের কংগ্রেস নেতা আচার্য প্রমোদ।












Click it and Unblock the Notifications