আসন্ন সূর্যগ্রহণের আগে ফিরে দেখা ২০২০ সূর্য ও চন্দ্রগ্রহণ
আসন্ন সূর্যগ্রহণের আগে ফিরে দেখা ২০২০ সূর্য ও চন্দ্রগ্রহণ
সামনেই আরও এক সূর্যগ্রহণ। ডিসেম্বরের মাঝামাঝি সেই সূর্যগ্রহণের আগে ২০২০ সালের গোটা বছরে একাধিক গ্রহণ সম্পর্কে একনজরে দেখে নেওয়া যাক। ফিরে দেখা যাক ২০২০ সালের একের পর এক গ্রহণকে।

প্রথম চন্দ্রগ্রহণ
২০২০ সালের প্রথম গ্রহণটি সম্পন্ন হয় ১০ জানুয়ারি। সেদিন ইউরোপ, অস্ট্রোলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পেসিফিক, আটলান্টিকের পাশাপাশি ভারত থেকেও গ্রহণ দেখা যায়। সেদিন রাত ১০:৩৯ মিনিট থেকে গ্রহণ পড়ে। প্রক্রিয়া শেষ হয় ১২:৩৯ মিনিটে। মোট ৪ ঘণ্টা ধরে এই গ্রহণ কাল চলে।

দ্বিতীয় চন্দ্রগ্রহণ
জানুয়ারি মাসের পর ৫ জুন দ্বিতীয়বার চন্দ্রগ্রহণ সংগঠিত হয়। সেদিন রাত ১১ টা ১৫ মিনিটে এই গ্রহণ শুরু হয়। শেষ হয় ৬ জুন ২ :৩৪ মিনিটে। ভারত ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিশেষ কিছু এলাকা, ও অস্ট্রেলিয়া থেকে দেখা যায়।

সূর্যগ্রহণ
এরপর ২১ জুন সূর্যগ্রহণ সম্পন্ন হয়। ২১ জুন সূর্যগ্রহণ সকাল ৯:১৫ মিনিট থেকে শুরু হয়। ভারতীয় সময় অনুযায়ী এই তথ্য উঠে এসেছে। সম্পূর্ণ গোলাকার হতে এই গ্রহণ সময় নেয় সকাল ১০:১৭ মিনিট। এরপর ৩:০৪ মিনিটে এই গ্রহণ শেষ হয়।

ফের চন্দ্রগ্রহণ
এরপর ৩০ নভেম্বর চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়। সেদিনও ভারতীয় সময় দুপুর ১:০২ মিনিট থেকে গ্রহণ শুরু হয়। এরপর বিকেল ৫:২৩ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলে। বিকেলের দিক থেকে ভারতে এই গ্রহণের কিছুটা দেখা যাবে। এছাড়াও প্রশান্ত মহাসাগরের আশপাশের দেশ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যায়।

২০২০ সালের শেষ গ্রহণ
১৪ ডিসেম্বরের সূর্যগ্রহণ ২০২০ সালের বছরের শেষ সূর্যগ্রহণ। সেদিন ভারতীয় মহাসাগরের আশপাশের এলাকা ছাড়াও দক্ষিণ আমেরিকা, পেসিফিক এলাকা থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যে ৭ টা০৩ মিনিট থেকে মধ্যরাত পার করে ১২:২২ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ।যা ভারত থেকে দেখা যাবে না।
{quiz_443}












Click it and Unblock the Notifications