২০২০ দিল্লি বিধানসভা নির্বাচন : নির্ঘণ্ট ঘোষণা হতেই কেজরিওয়ালের তোপের নিশানায় প্রধানমন্ত্রী মোদী
কার্যত রাজধানী দিল্লির দখলের লড়াইয়ের দামামা সোমবার থেকেই বেজে গিয়েছে। সোমবারই নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। আর তার পর ১১ তারিখ রয়েছে ফল ঘোষণা। আর তারপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কেজরিওয়াল তোপ দাগতে শুরু করলেন মোদী শিবিরের দিকে।

আম আদমি পার্টির বক্তব্য
আপ সরকারের তরফে কেজরিওয়াল এদিন সাফ জানিয়ে দিয়েছেন , দিল্লিতে 'পজিটিভ' ভোট পেতে তার দল এবার ঝাপিয়ে পড়বে। তাদের সমস্ত প্রচার জুড়েই থাকবে পজিটিভ ভোটার চানার চেষ্টা। এবারের দিল্লি নির্বাচন ভারতীয় গণতন্ত্রে একটি নতুন দিক খুলে দেবে বলে জানিয়েছেন তিনি।

কাজের নিরিখে ভোট আদায়
কেজরিওয়াল সাফ জানিয়েছেন, ভারতীয় গণতন্ত্র গত ৭ দশকে এই প্রথমবার দেখতে চলেছে , কোনও মুখ্যমন্ত্রীকে , যিনি নিজের কাজের বদলে ভোট চাইছেন। কেজরিওয়াল জানান, তুলনা হোক দিল্লিতে বিজেপি সরকারের অধীনে থাকা বিভাগ, পুলিশ , পুরসভা, দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি-র সঙ্গে দিল্লির আপ সরকারের অধীনে থাকা শিক্ষা, স্বাস্থ্য, জরুরি পরিষেবার খাতে।

'সন্তুষ্ট হলে তবেই ভোট দিন'
এদিন কেজরিওয়াল জানিয়েছেন, যদি ভোটার রা দিল্লিতে আপ সরকারের আমলে সন্তুষ্ট হয়ে থাকেন , তাহলেই যেন ভোট দেন তাঁদের সমর্থনে। তিনি বলেন, 'ভোটের আগে এমন সমস্ত কথা বলতে প্রচুর সাহস লাগে। আর আমরা আমাদের গত ৫ বছরের কাজের নিরিখে এমন কথা বলছি ।'

'মোদী বনাম কেজরি' যুদ্ধ
এর আগে , অমিত শাহ দিল্লিতে বিজেপির ভোট প্রচারে গিয়ে দাবি করেন যে, এবার বিজেপি বনাম আপের লড়াই হবে মোদী বনাম কেজরিওয়ালের লড়াইয়ের হাত ধরে। এই প্রসঙ্গে কেজরিওয়াল দাবি করেন, ' প্রধানমন্ত্রী মোদী নিজের আসন ছেড়ে মুখ্যমন্ত্রী হতে আসবেন না। তাই এরকম কিছু হবে বলে মনে হচ্ছে না। '












Click it and Unblock the Notifications