দিল্লির ভোট গণনার আগেই 'কনফিডেন্ট' কেজরিওয়ালের আমন্ত্রণ মমতাকে! ফোনে কী কথা হল
'কনফিডেন্ট' কেজরির ফোন 'দিদি' মমতাকে! দিল্লির ভোট গণনার আগেই শপথে আমন্ত্রণ
শেষমেশ হ্যাট্রিকের পথে কেজরিওয়াল শিবির। পর পর ৩ বার দিল্লি দখলের পথে আম আদমি পার্টি। ভারতীয় রাজনীতির অন্যতম 'কনিষ্ঠ' এই রাজনৈতিক দল রাজধানীর বিধানসভা যে তৃতীয়বারের জন্য দখল করতে চলেছে সেবিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন সেনাপতি কেজরিওয়াল। আর সেই আত্মবিশ্বাস থেকেই 'পাশে থাকা' তৃণমূল নেত্রী মমতার সঙ্গে ফলাফল ঘোষণার আগের দিনই ফোনে কথা হয়ে যায় আপ প্রধানের। কী উঠে এসেছে সেই কথপোকথোনে দেখে নেওয়া যাক।

মঙ্গলের ফল ঘোষণার আগে সোমবার মমতাকে ফোন কেজরির?
শোনা যাচ্ছে, মঙ্গলবার ফল ঘোষণার আগে সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে বহুক্ষণ কথা হয় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের। আর সেই সময়ই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কেজরিওয়াল জানিয়ে দেন যে 'দিদি' মমতা যেন অবশ্যই তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এবিষয়ে ঘরোয়াভাবে আমন্ত্রণও কেজরিওয়াল জানিয়ে দেন মমতাকে।

মমতা কী জানিয়েছে?
সূত্রের দাবি,দিল্লি থেকে কলকাতায় চলতে থাকা এই ফোনালাপে, ফোনের এপার থেতকে মমতা জানিয়ে দেন যে দিল্লিতে কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি হাজির থাকছেন। তবে যদি কোনও অন্য কাজ ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় আটকে না পড়েন , তাহলেই তিনি দিল্লি যাবেন বলে জানিয়েছেন আপ প্রধানকে।

কেজরিওয়াল ও দিল্লি নির্বাচনের পরিসংখ্যান
কেজরিওয়াল এই নিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন। ২০১৩ সালের ২৮ ডিসেম্বর তিনি প্রথমবার দিল্লি বিধানসভার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ পাঠ করেন। তবে ১৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে ইস্তফা দেন সেই পদ থেকে। এরপর ২০১৫ সালে বিপুল ভোটে জয় লাভ করে দিল্লির তখতে বসেন খড়গপুর আইআইটির প্রাক্তনী কেজরিওয়াল।

তৃণমূলের সমর্থন আপকে
বাংলার আঞ্চলিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস নিজের শক্তি বহুবার প্রদর্শিত করলেও বহুবার বাংলার বাইরেও প্রার্থী দিয়ে জাতীয় রাজনীতিতে দৃষ্টি আকর্ষণ করেছে মমতা শিবির। ২০১৪ সালে দিল্লির বুকে লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী দেওয়া হলেও, ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূল সদর্পে ঘোষণা করে যে তাঁরা আম আদমি পার্টির সঙ্গেই রয়েছে। কেজরির আপকে সমর্থনের জন্য টুইটও করেন তৃণমূলের নেতা ডেরেক ও ব্রায়ন।

ভোটের প্রাথমিক ট্রেন্ড কী বলছে?
দিল্লি বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে আম আদমি পার্টি এগিয়ে রয়েছে ৫৭ টি আসনে। ১৩ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেসের হাত এখনও শূন্য।












Click it and Unblock the Notifications