কংগ্রেস নেত্রীর কষিয়ে থাপ্পড়ের চেষ্টা আপ কর্মীকে! দিল্লি নির্বাচনে তুলকালাম

কংগ্রেস নেত্রীর কষিয়ে থাপ্পড়ের চেষ্টা আপ কর্মীকে! দিল্লি নির্বাচনে তুলকালাম

শেষমেশ হাজির দিল্লি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আম আদমি পার্টি বনাম বিজেপি, এই নির্বাচনের মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দিল্লির ৭০ টি আসনের মধ্যে ৩৬ টি দখল করলেই মসনদ দখলের হাতছানি রয়েছে রাজনৈতিক শিবিরগুলির কাছে। এমন পরিস্থিতিতে ১৯৯৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত দিল্লিকে দখলে রাখা কংগ্রেস কার্যত কোণঠাসা ২০২০ দিল্লি নির্বাচনে। আর সেই কংগ্রেসের এক প্রার্থী এদিন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়লেন।

অলকা লাম্বা খবরে!

দিল্লিতে মঞ্জু কা তিলা এলাকায় এদিন আপ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে যান কংগ্রেসপ্রার্থী অলকা লাম্বা। আর সেই সময়ই দুইপক্ষের বাদানুবাদে উত্তেজনা চরমে ওঠে। মুহূর্তে অলকা লাম্বা হাত তুলে থাপ্পড় কষাতে যান আপ কর্মীকে। আর সেই নিয়েই শুরু হয় বিতর্ক।

 অলকা লাম্বা ও আম আদমি পার্টির ইতিহাস

অলকা লাম্বা ও আম আদমি পার্টির ইতিহাস

প্রসঙ্গত, লোকসভা ভোটে দিল্লিতে আম আদমি পার্টির ধরাশায়ী অবস্থার পর থেতে আপ নেতৃত্বর সঙ্গে অলকার সম্পর্ক ছিন্ন হতে থাকে। এমন খারাপ ফলের জন্য অলকার জবাব দিহি চায় তাঁর দল। আর সেই সময়ই অলকা লাম্বাকে আপের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে ছাঁটাই করা হয় অলকা লম্বাকে। এরপর থেকেই পার্টির সঙঅগে দূরত্ব বাড়ে লাম্বার। শেষে তিনি পদত্যাগ করেন।

দিল্লি নির্বাচন ও কংগ্রেস

দিল্লি নির্বাচন ও কংগ্রেস

আপ থেকে ইস্তফা দিয়ে অলকা লাম্বা যোগ দেন কংগ্রেসে। আর কংগ্রেসের টিকিটেই তিনি ২০২০ বিধানসভা ভোটে দাঁড়ান। মূলত, এই নির্বাচনে কংগ্রেস বিপুলভাবে কোণঠাসা। এককালে দিল্লিকে দখলে রাখা কংগ্রেস এবার সেভাবে রাজধানীর নির্বাচনে দাগ কাটতে পারবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+