২০১৯ পাঞ্জাব উপনির্বাচনের ফলাফল: জলালাবাদের দূর্গ ধরে রাখল অকালি দল, গড়ে পোক্ত 'হাত' রাখল কংগ্রেস
জালালাবাদ , ফাগওয়ারা, মুকেরিয়ান, দাকহা ,পাঞ্জাবের এই তিন এলাকায় এদিন চলছে ভোট গ্রহণ পর্বের গণনার পালা। গত ২১ অক্টোবর পাঞ্জাবের এই বিধানসভা এলাকাগুলিতে উপনির্বাচন সংগঠিত হয়।
জালালাবাদ , ফাগওয়ারা, মুকেরিয়ান, দাকহা ,পাঞ্জাবের এই তিন এলাকায় এদিন চলছে ভোট গ্রহণ পর্বের গণনার পালা। গত ২১ অক্টোবর পাঞ্জাবের এই বিধানসভা এলাকাগুলিতে উপনির্বাচন সংগঠিত হয়। আর এদিন তার ফলাফাল গণনা শুরু হয়। আর গণনার শুরুতেই দেখা যায় অমরিন্দর সিং-এর নেতৃত্বে কংগ্রেস নিজের গড় ধরে রাখতে সমর্থ।

কংগ্রেসের তরফে মুকেরিয়ান আসন থেকে বিজেপির প্রার্থী জাঙ্গি লাল মহাজান ২০১২ ভোটে পিছিয়ে ছিলেন। যার বিরুদ্ধে দাঁড়িয়ে কংগ্রেসের ইন্দু বালা নিজের গড় ধরে রেখেছেন। অন্যদিকে, দাহকা বিধনাসভা কেন্দ্রে নিজের গড় ধরে রেখেছেন কংগ্রেসের সন্দীপ সান্ধু। এদিকে, জালালাবাদ কেন্দ্রটি ধরে রেখেছেন শিরোমনি অকালি দলের রাদ সিং দিবিপুরা।
প্রসঙ্গত, জালালাবাদ বিজেপির শরিক শিরোমনি অকালি দলের আঁতুর ঘর। এর আগে জালালাবাদ কেন্দ্রটিতে নির্বাচিত ছিলেন বাদল পরিবারের সুখবীর সিং বাদল। আর সেই আসন তিনি ছেড়ে ফিরোজপুর থেকে লোকসভা ভোটে অংশ নেন। ফলে আসনটি ফাঁকা হয়ে যায়। আর সেই জায়গায় লড়াই করেও গড় ধরে রাখে শিরোমনি অকালি দল।












Click it and Unblock the Notifications