চন্দ্রযান ২ থেকে শুরু করে কাশ্মীরে ৩৭০ ধারা উঠে আসছে 'নবরাত্রি'-ফ্যাশনে! দেশজুড়ে উৎসবের ঢাকে কাঠি

মহালয়া কাটিয়ে আজ প্রথমা। বাঙালির প্রাণের উৎসবের কাউন্টডাউন কার্যত শেষ পর্যায়ে। তবে দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে নবরাত্রি পালনের যাবতীয় আয়োজন। গুজরাত থেকে কর্ণাটকের মাইসুরু , জম্মু ও কাশ্মীরের কাতরায় বৈষ্ণোদেবীর মন্দিরে উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বিভিন্নতার মধ্যেও এবারের উৎসবমুখর ভারত উদযাপন করছে কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়া থেকে চন্দ্রযান ২ এর সাফল্য। আর সেই ফ্যাশন ট্রেন্ড এবার প্রকাশ্যে।

'চন্দ্রযান ২' এর ট্যাটু

গুজরাত ইতিমধ্যেই নবরাত্রি উপলক্ষ্যে মা অম্বার আরাধনায় মাতোয়ারা। সেখানে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে গরবা। গরবা-র আসরে এবার ট্রেন্ডে চলছে চন্দ্রযান ২ থেকে কাশ্মীরে ৩৭০ ধারার ট্যাটু।

বৈষ্ণোদেবীতে উৎসব


জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবীতে উৎসবের আসর মধ্যগগনে। রীতিমতো পূজার্চনা, ভক্তসমাগমে মাতোয়ারা জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী।

মাইসুরুতে রাজকীয় উৎসব


কর্ণাটকের মাইসুরুতেও শুরু হয়ে গিয়েছে নবরাত্রি উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান। সেখানের ওয়েদিয়ার রাজ বংশে শুরু হয়েছে বিভিন্ন আচার রীতি মেনে নতুন উৎসব।

রয়্যাল ক্লাসিক দশেরা

বেঙ্গালুরুতে 'ভিনটেজ কার' সঙ্গে নিয়ে আয়োজিত হচ্ছে রয়্যাল ক্লাসিক দশেরা। এই উপলক্ষ্যে রাস্তায় নেমেছে একাধিক ভিনটেজ গাড়ি।

পাঞ্জাবে ১০ দিনের লঙ্গুর মেলা

পাঞ্জাবেও নবরাত্রির রঙ লেগেছে। আর সেই কারণেই সেখানে পরম্পরা মেনে আয়োজিত হচ্ছে লঙ্গুর মেলা। যেখানে অভিবাবকরা সন্তানের মঙ্গল কামনায় একাধিক আচার রীতি পালন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+