২০১৯ ফিরে দেখা : কোন কোন ব্যক্তিত্বদের নিয়ে বছরভর ইন্টারনেট 'সার্চ' চলেছে জোরদার
২০১৯ সাল জুড়ে একের পর এক খবর কেড়েছে সংবাদ শিরোনাম। তার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন নামী ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বরা গোটা বছর ধরে খবরের শিরোনাম কেড়ে নিয়েছেন। এঁদের মধ্যে যেমন রয়েছেন ফিল্ম তারকারা, তেমনই রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে কোন কোন পুরুষ ব্যক্তিত্বকে নিয়ে ২০১৯ সালে চলেছে সার্চ দেখে নেওয়া যাক।

গিরীশ করনাড
গিরীশ করনাড ২০১৯ সালে প্রয়াত হন। তিনি, ২০১৯ সালে প্রয়াত হন তিনি। জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত এই বিশিষ্ট অভিনেতার জীবনাবসানে শোকের ছায়া নেমে আসে দেশের বহুজনের মধ্যে।

ভিকি কৌশল
ভিকি কৌশল ২০১৯ সালের শ্রেষ্ঠ অভিনেতার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর 'উরি' ছবির জন্য এই পুরস্কারে ভূষিত অভিনেতা ২০১৯ সালে কার্যত আট থেকে আশির মহিলাদের হৃদয় হরণ করে নিয়েছেন। আর তিনিও ২০১৯ সালে খবরের শিরোনাম কেড়েছেন।

রবীশ কুমার
সাংবাদিক রবীশ কুমার ২০১৯ সালে ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন। দেশের সাংবাদিকদের মধ্যে অন্যতম নাম রবীশ কুমারের এই 'ম্যাগসেসে' সম্মানপ্রাপ্তি রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল দেশে।

ঋষি কাপুর
জনপ্রিয় বলিউড তারকা ঋষি কাপুর ২০১৯ সালে খবরের সার্চ কেড়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা করছিলেন। নিউ ইয়র্কে তাঁর এই চিকিৎসা চলছিল। তবে কাপুর পরিবারের তরফে কিছুতেই ঋষির অসুস্থতা নিয়ে মুখ খোলা হয়নি। জানানোই হয়নি যে ঋষি কাপুরের কী হয়েছে। যার ফলে এই সার্চ আরও বেড়েছে ইয়াহু-তে বলে জানা যায়।

সানি দেওল
সানি দেওল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরুদাসপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন। আর বলিউড স্টার থেকে সাংসদ হয়ে ওঠা সানি ২০১৯ সালে রাজনৈতিক আঙিনায় পা রাখতেই সংবাদ শিরোনাম কেড়ে নেন।

অক্ষয় কুমার
'মিশন মঙ্গল' এর মতো ছবিতে তাক লাগিয়ে ফের একবর ২০১৯ সালে সার্চ-এ রয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। এবার বছরের শেষে তিনি এসেছেন ' গুডনিউজ' ছবির হাত ধরে। আর তার জেরে ফের একবার ইয়াহুর সার্চে রয়ে গিয়েছেন অক্ষয়।

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চনও ২০১৯ সাল জুড়ে ছিলেন খবরের শিরোনামে। তাঁকে ঘিরে একের পর এক খবর উঠে এসেছে গোটা বছর জুড়ে। ২০১৯ সালের শেষে তিনি দাদাসাহেব পালকে পুরস্কারে ভূষিত হন। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণের মঞ্চে তিনি সেদিন যাননি।












Click it and Unblock the Notifications