মহারাষ্ট্রে ঠাকরে পরিবার থেকে মুখ্যমন্ত্রিত্বের দাবি, ফল বেরোতেই 'প্রেশার গেম'-এ জোর শিবসেনার

২০১৯ মহারাষ্ট্র নির্বাচন: ঠাকরে পরিবার থেকে মুখ্যমন্ত্রিত্বের দাবি নিয়ে 'প্রেশার গেম'-এ সরগরম শিবসেন

মহারাষ্ট্রে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি-শিবসেনা জোট। মারাঠাভূমে যে এখনও ঠাকরে পরিবারের দাপট একইভাবে রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিচ্ছে ২০১৯ সালে মহারাষ্ট্র নির্বাচনের ফলাফল। ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী মহারাষ্ট্রের ২৮৮ টি আসনের মধ্যে ১৪৫ টি আসনে এগিয়ে বিজেপি-শিবসেনা জোট। তারমধ্যে বিজেপির দখলে ১০১ টি আসন ও ৬৩ এ এগিয়ে ঠাকরে পরিবার নিয়ন্ত্রিত শিবসেনা। আর এমন রাজনৈতিক অঙ্ককে সামনে রেখেই উদ্ধব-পুত্র তথা বাল ঠাকরের নাতি আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছে মহারাষ্ট্রের এই আঞ্চলিক দল।

ভোটের আগে থেকে মারাঠাভূমে 'পাওয়ার গেম'

ভোটের আগে থেকে মারাঠাভূমে 'পাওয়ার গেম'

জাতীয় রাজনীতিতে যাইহোক না কেন, মহারাষ্ট্রের মাাটিতে ঠাকরেরাই শেষ কথা বলে! এমন হাওয়া তুলে মহারাষ্ট্র নির্বাচনে বিজেপিকে ছাপিয়ে যাওয়ার মরিয়ে চেষ্টা চালিয়েছে পদ্মশিবিরের শরিকদল শিবসেনা। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র শরিক হয়েও বহুবার গেরুয়া শিবিরের সমালোচনায় দেখা গিয়েছে শিবসেনাকে মহারাষ্ট্র নির্বাচনের আগেও 'সেনা' শিবির সেই নীতি এক্কেবারে ছেড়ে দেয়নি। তবে, মহারাষ্ট্রে আসন ভাগাভাগির ক্ষেত্রে খানিকটা নমনীয়তা দেখিয়ে ছিল উদ্ধব শিবির।

ঠাকরে বংশে প্রথম প্রার্থী আদিত্য

ঠাকরে বংশে প্রথম প্রার্থী আদিত্য

ঠাকরে পরিবার থেকে প্রথমবার প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়িয়েছেন উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য। ওরলি কেন্দ্র থেকে প্রয়াত বাল ঠাকরের নাতি আদিত্যকে নিয়ে আবেগঘন ছিলেন শিবসৈনিকরাও। শিবসেনা শিবিরের সকলেরই প্রত্যাশা ছিল যে আদিত্য মহারাষ্ট্রের রাজনীতিতে মন্ত্রিত্বের তখতে বসবেনই। আর সেই মতোই আদিত্যকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখাতে চাইছে শিবসেনা।

প্রেশার গেম ও ঠাকরে পরিবার ঘিরে আবেগ

প্রেশার গেম ও ঠাকরে পরিবার ঘিরে আবেগ

ভোটের আগে থেকেই মহারাষ্ট্রের মাটিতে ২৮৮ টি আসনের মধ্য়ে ৫০ শতাংশ আসনে লড়বার দাবি করেছিল শিবসেনা। ফলে, ১৩৫ টি আসনে লড়বার দাবিতে ভোটের আগে থেকেই ফড়নবীশ শিবিরকে চাপে রাখতে শুরু করে 'সেনা' বাহিনী। শেষমেশ ১৬৪ আসন বিজেপিও বাকি শরিকদের জন্য ছেড়ে ,১২৪ টি আসনে শিবসেনা লডা়ই করার সিদ্ধান্ত নেয়।

আদিত্যের প্রচারে কোনও জমি ছাড়েনি শিবসেনা

আদিত্যের প্রচারে কোনও জমি ছাড়েনি শিবসেনা

প্রসঙ্গত, রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, মহারাষ্ট্রে গেরুয়া জোটে বিজেপিকে ছাপিয়ে বারবার প্রকট হওয়ার চেষ্টা করেছে শিবসেনা। দেবেন্দ্র ফড়নবীশের জনপ্রিয়তা ছাপিয়ে 'ঠাকরে রাজনীতি'র চেনা আবেগকে কাজে লাগিয়ে বারবার মহারাষ্ট্রের মাটিতে অদিত্যকে মুখ্যমন্ত্রী হিসাবে 'প্রজেক্ট' করার চেষ্টা করেছে সেনা-পক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+