বিজেপিকে মাত দিতে মরিয়া কংগ্রেস শিবির! ভোট-অঙ্ক নিয়ে নয়া গেমপ্ল্যানের ছক

গোটা দেশের অপেক্ষার অবসান। শুরু হয়ে গিয়েছে ২০১৯ লোকসভা নির্বাচনের গণনা। ৫৪২ টি আসনের গণনার সঙ্গে সঙ্গেই কাশ্মীর থেকে কন্যাকুমারীতে এখন আগ্রহ দিল্লির তখত নিয়ে।

গোটা দেশের অপেক্ষার অবসান। শুরু হয়ে গিয়েছে ২০১৯ লোকসভা নির্বাচনের গণনা। ৫৪২ টি আসনের গণনার সঙ্গে সঙ্গেই কাশ্মীর থেকে কন্যাকুমারীতে এখন আগ্রহ দিল্লির তখত নিয়ে। এক্সিট পোল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, লোকসভা নির্বাচনের নিরিখে ফের একবার তখতে আসতে পারেন মোদী। তবে যদি মোদীর নেতৃত্বাধীন এনডিএ ম্যাজিক ফিগারের নিরিখে সংখ্যায় কমতিতে যায়, তাহলে কোন পথে হাঁটা হবে তা ঠিক করে ফেলেছে কংগ্রেস। ইতিমধ্যেই তাঁদের ৩ টি পদক্ষেপের গেমপ্লেন তৈরি হয়ে গিয়েছে।

বিজেপিকে মাত দিতে মরিয়া কংগ্রেস শিবির! ভোট-অঙ্ক নিয়ে নয়া গেমপ্ল্যানের ছক

কংগ্রেস শিবির জানিয়ে দিয়েছে, প্রথমেই তাঁরা প্রথমেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি পাঠিয়ে নতুন জোটের কথা জানাবেন। এবিষয়ে কংগ্রেস শিবির নিজেদের ছোট একটি কোর গ্রুর তৈরি করে ফেলেছে। এছাড়াও একাধিক স্থানীয় ও আঞ্চিলিক দলের সঙ্গেও কংগ্রেস যাবতীয় আলোচনার দরজা খোলা রাখছে। পার্টি সূত্রে জানা গিয়েছে, সরকার গঠনের ক্ষেত্রে তাঁরা কর্ণাটক মডেলকে মেনে চলবে। কংগ্রেসের আশা, কেরলের পার্টি ব্যাপক ভালো কাজ করবে। এছাড়াও পঞ্জাব, তামিলনাড়ু, মহারাষ্ট্র,গুজরাতেও কংগ্রেস নিজেও ভালো ফল করবে। ফলে এক্সিট পোল ২০১৯ যাই বলুক আপাতত ঘর গোছাতে ব্যাস্ত কংগ্রেস।

সূত্রের দাবি, যেকোনও মূল্যে এনডিএ ও বিজেপিকে মাত দিতে মরিয়া কংগ্রেস শিবির। বিজেপি বিরোধী একাধিক দলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে কংগ্রেস নেতৃত্ব। ফলে সবমিলিয়ে সোনিয়া-রাহুল শিবির এবার তৎপর ভোট অঙ্কের খেলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+