কেরলের বাম দূর্গে দাঁত ফোটাতে পারল না বিজেপি! উপনির্বাচনে উজ্জ্বল কংগ্রেস

২১ অক্টোবরের পর দেশের দুটি রাজ্যে সরকাার গড়র দিকে বিজেপি এগিয়ে গেলেও সেভাবে আশাতীত সাফল্য আসেনি গেরুয়া শিবিরে। মহারাষ্ট্রের গত বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এইবছরে ২ শতাংশ ভোট শেয়ার কমেছে বিজেপির।

২১ অক্টোবরের পর দেশের দুটি রাজ্যে সরকাার গড়র দিকে বিজেপি এগিয়ে গেলেও সেভাবে আশাতীত সাফল্য আসেনি গেরুয়া শিবিরে। মহারাষ্ট্রের গত বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এইবছরে ২ শতাংশ ভোট শেয়ার কমেছে বিজেপির। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে হরিয়ানাতে বিজেপির ভোট কমেছে ২০ শতাংশ। এমন পরিস্থিতিতে দাক্ষিণাত্যের বাম দূর্গে রীতিমতো তাক লাগিয়ে দিল কংগ্রেস।

কেরলে উপনির্বাচনের ফলাফল

কেরলে উপনির্বাচনের ফলাফল

কেরলের উপনির্বাচনে, মঞ্জেশ্বরম, এরনাকুলাম, আরুর, কোন্নি ,ভাট্টিউরকাভুতে ভোট গণনার পর দেখা যায় ৩টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেসের জোট। বামেদের শক্ত ঘাঁটি কেরলে সেকানে বামেরা পিছিয়ে গিয়ে ২ টি আসনে জিতে যায়।

সবরিমালা ইস্যু ও বিজেপির হার

সবরিমালা ইস্যু ও বিজেপির হার

কেরলের কোন্নির মতো এলাকা যেখানে হিন্দু 'নায়ার' ও ক্রিস্টানদের বসবাস বেশি, সেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কার্যত ত্রিশঙ্কু লড়াই দেখা গিয়েছিল। প্রসঙ্গত, এই এলাকা থেকে খুব একটা দূরে নয় সবরিমালা মন্দির। এবারের নির্বাচনে সেখানে পর্যুদস্ত হয়ে যায় বিজেপি। ফলে মনে করা হচ্ছে , হিন্দুত্বকার্ড কেরলের মতো শক্ত বাম দূর্গে সেভাবে কার্যকরী হয়নি গেরুয়া শিবিরের জন্য।

বাম- কংগ্রেস হাড্ডাহাড্ডা লড়াই

বাম- কংগ্রেস হাড্ডাহাড্ডা লড়াই

প্রসঙ্গত, কেরলের নায়ার সর্ভিস সোসাইটি এই উপনির্বাচনে একটি বড় তাৎপর্য বিস্তার করে। বাম ও কংগ্রেসের মধ্যের লড়াইয়ে নায়াররা পাশে আসে কংগ্রেসের। এমন পরিস্থিতিতে ব্যাকফুটে চলে যায় বিজয়ন সরকার। এরপর ড্যামেজ কন্ট্রোল করে বামেরা একাধিক পদক্ষেপ নিলেএ, বামেদের শক্তঘাঁটি আরুর ছিনিয়ে নেয় কংগ্রেস। যদিও এই লড়াইতে কোথাও জায়গা পায়নি বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+