২০১৯ ঝাড়খণ্ড নির্বাচন: 'পশুর মতো' ব্যবহার করা হচ্ছে সিআরপিএফ-এর সঙ্গে! উঠল নয়া অভিযোগ

ঝাড়খণ্ডে প্রথম দুই দফার ভোটগ্রহণপর্ব মিটতেই এবার রাজনীতির থেকে অরাজনৈতিক খবরই বেশি উঠে আসছে। ঝাড়খণ্ডে ভোট পর্বে নিরাপত্তার জন্য মোতায়েন সিআরপিএফ এবার অভিযোগ তুলল সেখানে জওয়ানদের সঙ্গে 'পশুর মতো আচরণ' করা হচ্ছে।

২০১৯ ঝাড়খণ্ড নির্বাচন: পশুর মতো ব্যবহার করা হচ্ছে সিআরপিএফ-এর সঙ্গে! উঠল নয়া অভিযোগ

আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার হওয়া 'ওয়াটার ক্যানন' থেকে সিআরপিএফ-এর জওয়ানদের জল খেতে দেওয়া হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েছেন জওয়ানরা। এমনকি ওই জল রান্নার জন্যও তাঁদের দেওয়া হচ্ছে বলে দাবি জওয়ানদের। এমন 'পাশবিক আচরণ' অন্য কোনও জায়গার ভোট পর্ব চলাকালীন সিআরপিএফ পায়নি বলেই দাবি জওয়নদের। প্রসঙ্গত, এই নির্বাচন সামলাতে ঝাড়খণ্ডে মোতায়েন রয়েছে ২২২ ব্যাটেলিয়ান ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ঝাড়খণ্ডে চলে দ্বিতীয় দফার ভোট পর্ব। সেখানে তাঁদের কোনওভাবেই স্থানীয়দের সাহায্য মেলেনি। এমনকি ১৭ কিলোমিটার হেঁটে তাঁরা কর্তব্যের খাতিরে রাঁচি পৌঁছতেই যে জল খাওয়ার জন্য পায় , তা মুখে তোলার অযোগ্য বলে দাবি জওয়ানদের। যদিও জওয়ানদের অভিযোগে সেভাবে আমল দেননি ঝাড়খণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। তিনি জানিয়েছেন, প্রাথমিক সমস্যা থাকলেও তা কাটিয়ে ওঠা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+