২০১৯ ঝাড়খণ্ড নির্বাচন: আত্মবিশ্বাসী বিজেপি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে
চলতি মাসের শেষ থেকেই শুরু হবে ঝাড়খণ্ড নির্বাচন। ৫ টি দফায় পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে শুরু হবে নির্বাচনী যুদ্ধ। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। তার আগে যদিও আত্মবিশ্বাসী বিজেপি শিবির।

৮১ আসনের বিধানসভায় ক'টি আসনের লক্ষ্য বিজেপির?
ঝাড়খণ্ড নির্বাচনে বিধানসভার ৮১ টি আসনের মধ্যে ৬৫ দখলের লক্ষ্য়ে বিজেপি ময়দানে নামবে বলে জানিয়ে দিয়েছেন সেরাজ্যে গেরুয়া শিবিরের সভাপতি এপি মাথুর. ৬৫ টি আসন ঝাড়খণ্ডে জিতে নেওয়ার বিষয়ে আশাবাদী বিজেপি।

কাকে মুখ্য়মন্ত্রী হিসাবে ভাবছে বিজেপি?
ঝাড়খণ্ডে বিজেপির শাসন যেভাবে চলেছে তাতে রাজ্যের মানুষ গেরুয়া শিবিরের দিকে ঝুঁকবেন বলে দাবি বিজেপির রাজ্যসভাপতির। আগামী দিনেও তাঁরা রঘুবর দাসকেই মুখ্যমন্ত্রী পদেই দেখতে চান বলে জনিয়েছেন ওপি মাথুর।

২৩ মে-র পর ২৩ ডিসেম্বর
২০১৯ সালের ২৩ মে লোকসভা ভোট যুদ্ধ জিতে বজিমাত করেছিল গেরুয়া শিবির। সেবারেও মোদী সুনামিতে ভর দিয়ে ভোট বৈতরণী পার করেছিল বিজেপি। আর ঝাড়খণ্ড নির্বাচনেও সেই মোদী সুনামিই কার্যকরী হবে বলে মনে করছে বিজেপি শিবির। আর এবার ২৩ মের পর ২৩ ডিসেম্বর ঝাড়খণ্ডের ভোটের ফলাফলের দিনও গেরুয়া নিশানই উড়বে বলে দাবি বিজেপি নেতার।












Click it and Unblock the Notifications