২০১৯ ঝাড়খন্ড নির্বাচনের ফলাফল: ত্রিশঙ্কু হলে সরকার গঠনে কে হতে পারে 'কিং মেকার'! ভোট-গণিত কী বলছে

২০১৯ সালের ঝাড়খন্ড নির্বাচনের ফলাফলে প্রাথমিক ট্রেন্ডের পর থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে বিজেপি বনাম কংগ্রেস জোটের মধ্যে। ৮১ আসনের এই নির্বাচনে ৪১ টি আসন দখল করাই এখন দুই শিবিরের কাছে পাখ

২০১৯ সালের ঝাড়খন্ড নির্বাচনের ফলাফলে প্রাথমিক ট্রেন্ডের পর থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে বিজেপি বনাম কংগ্রেস জোটের মধ্যে। ৮১ আসনের এই নির্বাচনে ৪১ টি আসন দখল করাই এখন দুই শিবিরের কাছে পাখির চোখ। আর এই ৪১ টি আসনের ম্যাজিক ফিগার দখল করতেই আপাতত ব্যালট যুদ্ধ চলছে ঝাড়খন্ডে। তবে ইবিএম-ব্যালটের বাইরে সরকার গঠনকে ঘিরে কোন ভোট-গণিত উঠে আসছে ঝাড়খন্ডের মাটিতে , তা দেখে নেওয়া যাক একনজরে।

ঝাড়খন্ড নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে!

ঝাড়খন্ড নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে!

ঝাড়খন্ড নির্বাচনের ফলাফলে প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছিল ম্যাজিক ফিগারের আশপাশে চলে গিয়েছে কংগ্রেস জোট। সেক্ষেত্রে বিজেপি অনেকটাই পিছিয়ে গিয়েছিল। কিন্তু তার পর থেকেই যেভাবে ভট অঙ্ক এগোতে থাকে, তাতে ঝাড়খন্ড নির্বাচনের ফল ত্রিশঙ্কু হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে দুদেশ মাহাতোর ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন হতে পারে এই ভোটের নির্ণায়ক সত্ত্বা।

বিজেপি সূত্র কোন চেষ্টা করছে?

বিজেপি সূত্র কোন চেষ্টা করছে?

সকাল ৯: ৫০ মিনিটের ট্রেন্ড বলছে , কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ৩৬ টি আসন। বিজেপি অন্যদিকে ৩৪ টি আসনে এগিয়ে, জেভিএম এই মুহূর্তে ৪ টি আসনে ও অন্যান্যরা ৭ টি আসনে এগিয়ে। এমন পরিস্থিতিতে ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিজেপি। সেক্ষেত্রে সরকার গঠনে পুরনো সঙ্গী স্টুডেন্ট ইউনিয়ন বিজেপির কাছে বড় ফ্যাক্টর। জোটে থেকেই ইউনিয়ন বিজেপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছিল। এরপর ভোট বৈতরণী পার করতে সেই ইউনিয়নের দিকেই ঝুকতে শুরু করেছে পদ্মশিবির।

বিজেপির অভ্যন্তরীণ বিশ্লেষণ কী বলছে!

বিজেপির অভ্যন্তরীণ বিশ্লেষণ কী বলছে!

বিজেপির অভ্যন্তরীণ বিশ্লেষণ বলছে, ৩৩ থেকে ৩৫ টি আসন নিজের দখলে রাখতে পারে বিজেপি। ৮১ আসনের বিধানসবা নির্বাচনে সেক্ষেত্রে বিজেপির প্রয়োজন হবে আরো ৬ থেকে ৭ টি আসন। অন্যদিকে, ৬ থেকে ৭ টি আসনে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে 'অন্যান্য'রা। আর ঠিক এমন এক পরিস্থিতি থেকে যদি ফলাফল ত্রিশঙ্কু হয় তাহলে ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন ও বাবুলাল মারান্ডির দল ঝাড়খন্ড বিকাশ মোর্চাও হতে পারে চরম নির্ণায়ক শক্তি।

সরকার গড়তে কোন রাস্তা খোলা রেখেছিল বিজেপি!

সরকার গড়তে কোন রাস্তা খোলা রেখেছিল বিজেপি!

সরকার গড়ার চেষ্টায় বিজেপি ভোট গণিত মেনে একাধিক রাস্তা খোলা রেখেছিল। সেক্ষেত্রে স্টুডেন্ট ইউনিয়নের নেতা বিকাশ মাহাতোর বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি বিজেপি। ফলে ভোটের ফলাফল পরবর্তী সময়ে যাতে সরকার গঠনের ক্ষেত্রে স্টুডেন্টস ইউনিয়ন বড় বাধা হয়ে না দাঁড়ায় সেই রাস্তা খোলা রেখে দিয়েছিল বিজেপি। সেই দিক দিয়ে দেখলে ফলাফল ত্রিশঙ্কু হলে বিজেপির সামনে 'অ্যাডভান্টেজ স্টুডেন্ট ইউনিয়ন ' রয়েছে।

 কংগ্রেস কোনদিকে ঝুঁকেছে?

কংগ্রেস কোনদিকে ঝুঁকেছে?

প্রসঙ্গত, কংগ্রেসও নিজের ঘর গোছাতে যোগাযোগ রাখছে বাবুলাল মারান্ডির ঝাড়খন্ড বিকাশ মোর্চার সঙ্গে। আর সেক্ষত্রে ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারন্ডি ফের একবার ভোট -অঙ্কে ভর করে ঝাড়খন্ডের তখত দখল করেন কি না তাও নির্ভর করছে গণনার শেষ রাউন্ডের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+