২০১৯ ধনতেরস: কলকাতায় সোনার দাম আজ কত! দেশের বাকি শহরে এই মূল্য কোন পথে ছুটছে

ধনতেরস ঘিরে সারা দেশে রীতিমতো উৎসবের আয়োজন চলছে। বিশেষত উত্তরভারতের বিভিন্ন জায়গায় ত্রয়োদশী তিথি থেকেই শুরু হচ্ছে উৎসব। কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধরৃনতেরসের উৎসব ঘিরে জমছে উৎসবের আমেজ। এরই মাঝে সোনার দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া নিয়ে রীতিমতো কৌতূহল সমস্ত মহলে। সেই প্রেক্ষাপটে দেখে নেওয়া যাক ধনতেরসে এদিন সোনার দাম কোন শহরে কত।

 কলকাতায় আজ সোনার দাম কত?

কলকাতায় আজ সোনার দাম কত?

কলকাতায় এদিন ক্যাারেট সোনার দাম ২৪ ৩৯,৪১০ টাকা। যেখানে দিল্লিতে সোনার দাম আজ ২৪ ক্যারেটে ৩৮,৮৫০ টাকা। চেন্নাইয়ে এই দাম আজ ছুঁয়েছে ৪০ হাজারের গণ্ডি। মুম্বইতে এদিন এই দাম ৩৮,৮০০ টাকা।

 ধনতেরসে বেড়েছে সোনার দাম

ধনতেরসে বেড়েছে সোনার দাম

ধনতেরস উপলক্ষ্য়ে সোনার দাম গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়ে যাওয়ায় খুশি বিনিয়োগকারীরা। এক্ষেত্রে সোনায় বিনিয়োগ বাড়বে বলে মনে করা হচ্ছে। দাম বেড়েছে রুপোরও। প্রতি ৪৬,৫৫০ কেজিতে রুপোর দাম বেড়েছে ১.২১ শতাংশ হারে।

 আজ গোটা দেশে দাম ঘোরাফেরা করছে কততে?

আজ গোটা দেশে দাম ঘোরাফেরা করছে কততে?

গোটা দেশের প্রেক্ষাপটে সোনার দাম প্রতি ১০ গ্রামের হিসাবে দাঁড়িয়েছে ৩৮,১০০ টাকায়। প্রসঙ্গত , আন্তর্জাতিক মার্কেটে তুরস্ক-মার্কিন সম্পর্ক ও ব্রিটেনে ব্রেক্সিটের প্রেক্ষাপটে সোনার বাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে।

কখন পড়ছে ধনতেরসের তিথি?

কখন পড়ছে ধনতেরসের তিথি?

এই বছর ত্রয়োদশীর দিন সন্ধ্যে ৭:০৮ মিনিট থেকে পড়ছে ধনতেরসের তিথি। পরের দিন দুপুর ৩:৪৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি। ধনতেরসের প্রদোষকাল শুরু হবে ২৫ অক্টোবর বিকেল ৫:৪২ মিনিট থেকে, শেষ হবে সন্ধ্যে ৮:১৫ মিনিটে। এণন সময়ের মধ্যেই সোনা কেনা শুভ বলে দাবি বিভিন্ন শাস্ত্রজ্ঞের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+