বাটলা হাউজ কাণ্ডে দিল্লির পুলিশ অফিসারকে খুনের দায়ে দোষী আরিজ খান
২০০৮ সালের বাটলা হাউজ কাণ্ডে দিল্লির পুলিশ ইনসপেক্টার মোহন চাঁদ শর্মাকে খুনের দায়ে অভিযুক্ত ছিল জঙ্গি সংগঠনের আরিজ খান। এদিন সেই আরিজকে আদালত দোষী সাব্যস্ত করেছে। প্রসঙ্গত, আরিজ খান ২০০৮ সালের এই ঘটনার অন্যতম মুখ। ইন্ডিয়ান মুজাহিদ্দিনের এই আরিজ খানের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এদিন নজর কেড়েছে অনেকের।

২০০৮ সালে বাটলা হাউজ এনকাউন্টারের সময় আরিজ খান পুলিসের চোখে ধুলো দিয়ে পালায়। এরপর পুলিশ তাকে ২০১৮ সালে গ্রেফতার করে। শুরু হয় মামলা। দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে গ্রেফতার হতেই আরিজের বিরুদ্ধে মামলা শুরু হয়। আদালত এদিন , জানায় যে এবিষয়ে কোনও সন্দেহ নেই যে সেদিন পুলিশকে লক্ষ্য করে গুলি আরিজই চালিয়েছে। কারণ এর নেপথ্যে তথ্য প্রমাণ রয়েছে আদালতের কাছে।
প্রসঙ্গত বাটলা হাউড এনকাউন্টারে একজন 'ওয়ান্টেড' হিসাবে ছিল আরিজ। প্রসঙ্গত, দিল্লির ভয়াবহ বাটলা হাউজ এনকাউন্টারে সেই সময় ইন্ডিয়ান মুজাহিদ্দিনের আতিফ আমিনকে নিকেশ করে পুলিশ। এর আগে , দেশের কয়েকটি ভয়াবহ ঘটনায় আতিফ আমিনের নাম জড়িয়েছিল।












Click it and Unblock the Notifications