মুম্বই লোকাল ট্রেনে বিস্ফোরণ : ৫ অপরাধীর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭ জনের
মুম্বই, ৩০ সেপ্টেম্বর : ২০০৬ সালের মুম্বইয়ের লোকাল ট্রেন বিস্ফোরণে অভিযুক্ত ১২ জনের মধ্যে ৫ জনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ আদালত। বাকী ৭ অপরাধীর যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। [মুম্বই বিস্ফোরণ : ২০০৬ এর ১১ জুলাই ঠিক কী হয়েছিল?]
এর আগে মোট ১৩ অভিযুক্তের মধ্যে ১২ জনকে ঘটনায় দোষী সাব্যস্ত করেছিল আদালত। প্রমাণের অভাবে ছাড় পায় এক অভিযুক্ত। গত ১১ সেপ্টেম্বর আদালতের তরফে জানানো হয়, দোষীদের সাজা ঘোষণা হবে ১৪ সেপ্টেম্বর। পরে তা বদলে ৩০ সেপ্টেম্বর করা হয়। সেইমতো এদিন আদালত নিজের রায়ে দোষীদের মধ্যে পাঁচজনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। [২৬/১১ মুম্বই হামলায় কীভাবে হামলা চালায় পাক জঙ্গিরা]

ঘটনা হল, ২০০৬-এর ১১ জুলাই সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে শুরু হয়ে পরপর মোট সাতটি বিস্ফোরণ ঘটানো হয় মুম্বইয়ের একাধিক লোকাল ট্রেনে। ধারাবাহিক এই বিস্ফোরণে মারা যান ১৮৮ জন। আহত হন প্রায় ৮০০ সাধারণ মানুষ। [১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে খুঁটিনাটি]
ব্যস্ত সময়ে মাতুঙ্গা, মাহিম, বান্দ্রা, যোগেশ্বরী বোরিভলি ও মীরা রোড স্টেশনে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের প্রথম শ্রেণির কামরায় বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ জানিয়েছিল, প্রেসার কুকারে রাখা বিস্ফোরকের সাহায্যে এই বিস্ফোরণ ঘটে। [মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনাপঞ্জী]
মাঝে কিছুদিন বিচার প্রক্রিয়া বন্ধ থাকলেও ফের ২০১০ সালে তা চালু হয়। ঘটনায় উঠে আসে মোট ২৭ জনের নাম। এর মধ্যে ১৩ জনকে ধরা সম্ভব হলেও এখনও পলাতক বাকি ১৪ জন। [চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট থেকে যেভাবে জঙ্গি হয়ে উঠল ইয়াকুব মেমন]
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications