ফের প্রশ্নের মুখে আধার-গোপনীয়তা! ফরাসি গবেষকের দাবিতে চাঞ্চল্য
ফের প্রশ্নের মুখে আধার সম্পর্কে গোপনীয়তা। ফরাসি নিরাপত্তা গবেষক ব্যাপটিস্ট রবার্টের দাবি, তিনি সরকারি কিংবা বেসরকারি সংস্থার সাইটে ২০ হাজার আধার কার্ডের তথ্য পেয়েছেন। এই দাবি উড়িয়ে দিয়েছে ইউআইডিএআই
ফের প্রশ্নের মুখে আধার সম্পর্কে গোপনীয়তা। ফরাসি নিরাপত্তা গবেষক ব্যাপটিস্ট রবার্টের দাবি, তিনি সরকারি কিংবা বেসরকারি সংস্থার সাইটে ২০ হাজার আধার কার্ডের তথ্য পেয়েছেন। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ইউআইডিএআই কর্তৃপক্ষ।

ফরাসি নিরাপত্তা গবেষক ব্যাপটিস্ট রবার্ট দাবি করেছেন, ৩ ঘণ্টার কম সময়ে তিনি ২০ হাজার আধার কার্ডের তথ্য পেয়েছেন নেট থেকে। সবই জনসাধারণের কাছে উন্মুক্ত। এর জন্য কোনও হ্যাকিং-এর দরকার নেই বলে দাবি করেছেন তিনি।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক নিউ ইয়র্কের এক হ্যাকার দাবি করেছিলেন অন্ধ্র, মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশ সরকারের সাইটে আধার সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে।
ইউআইডিএআই ফরাসি গবেষকের দাবি খারিজ করে দিয়েছে। ফরাসি গবেষকের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করা হয়েছে ইউআইডিএআই-এর তরফে। তাদের মতে যদি কয়েকজনের আধার সম্পর্কিত তথ্য প্রকাশিত হয়ে যায়, তার মানে এই নয় যে তাদের সিস্টেমে খামতি আছে।
ইউআইডিএআই কর্তৃপক্ষের তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, আধার অন্য সব পরিচয়পত্রের মতো। যাকে কখনই ব্যক্তিগত তথ্য সমৃদ্ধ বলে বর্ণনা করা যায় না। কিন্তু আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড, পাসপোর্ট কিংবা পরিবার সম্পর্কে তথ্য সকলের কাছে প্রকাশ হওয়া থেকে গোপন করা থাকে। যদি কেউ সেই তথ্য প্রকাশ করে, তাহলে যার সম্পর্কে তথ্য প্রকাশ হয়েছে, তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন।
ইউআইডিএআই কর্তৃপক্ষের তরফে আরও বলা হয়েছে, অনেক মানুষই বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য ইন্টারনেট কিংবা পরিষেবা প্রদানকারী সংস্থায় তথ্য দিয়ে থাকেন। তাতেও আধারের আইডি সিস্টেমে কোনও প্রভাব পড়ে না।
ব্যাপটিস্ট এর আগে বিএসএনএল-এর ডেটাবেস ফাঁস করেছিলেন।
25 + 18365 + 4 + 7 + 516 + 716 + 16 + 12 + 4 + 200 + 277 = 20142 #Aadhaar cards found
— Elliot Alderson (@fs0c131y) March 10, 2018
UIDAI has dismissed the reports as irresponsible which appeared in a section of social and other media on security of Aadhaar system being questioned on account of a few Aadhaar cards reportedly put on the internet by some unscrupulous elements. 1/n
— Aadhaar (@UIDAI) March 11, 2018
If it is really a reaction to my tweets, this is really a bad signal. Instead of making disinformation @UIDAI, please discuss with me. Your threats are useless and I will continue my work. So please stop denying and let’s fix things together. https://t.co/KRHcsOK6ZI
— Elliot Alderson (@fs0c131y) March 11, 2018












Click it and Unblock the Notifications