List of Train Cancelled: ফের ট্রেন বাতিলের খবর! বাংলা থেকে ছাড়বে না কোন ট্রেনগুলি?
List of Train Cancelled: G-20-এর আয়োজক দেশ ভারত! আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে G-20 শীর্ষ সম্মেলন বসতে চলছে। আর সেই সম্মেলনে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন।
আর সেই উপলক্ষ্যে সেজে উঠছে গোটা দিল্লি। এমনকি হাই অ্যালার্টে রাখা হয়েছে রাজধানীকেও। চলছে সেনা থেকে দিল্লি পুলিশের মহড়াও। আর এই সময় রাজধানী জুড়ে নিয়ন্ত্রণ করা হবে ট্র্যাফিক।

List of Train Cancelled: ৩০০ টিরও বেশি ট্রেনে প্রভাব
শুধু তাই নয়, দিল্লিগামী একাধিক ট্রেনও (List of Train Cancelled) বাতিল করা হয়েছে। এই সময় প্রায় ৩০০ টিরও বেশি ট্রেনে প্রভাব পড়বে। বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হবে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যেখানে ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। আর সেই তালিকায় তাজ এক্সপ্রেস, সিরসা এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেস সহ একাধিক দুরপাল্লার ট্রেন রয়েছে। ফলে এই সময় যারা রাজধানীর দিকে যাত্রা করবেন তাঁরা চরম দুর্ভোগের মধ্যে পড়বেন বলেই আশঙ্কা।
Keeping in view the security and other important arrangement for prestigious #G20Summit 2023 in Delhi Area, Railways have made 'Train Handling Plan' as under. The Passengers are requested to plan their journey on the dates shown accordingly :- pic.twitter.com/UuGdA7MbwB
— Northern Railway (@RailwayNorthern) September 2, 2023
List of Train Cancelled: বাতিল হওয়া ট্রেনের তালিকা
- নয়া দিল্লি-বিরাগানা লক্ষ্মীবাই (ঝাঁসি) তেজ এক্সপ্রেস
- নিয়া দিল্লি-লখিন খান সারবত দা ভালা এক্সপ্রেস
- বিভানি-তিলক ব্রিজ এক্সপ্রেস
- নয়া দিল্লি-রোহতক ইন্টারসিটি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন রয়েছে
এছাড়াও নর্থ রেলওয়ের তরফেও থাকছে ট্রেন বাতিল (List of Train Cancelled)। আগামী ৯,১০ এবং ১১ সেপ্টেম্বর ২০৭ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৩৬ টি ট্রেন শর্ট টার্মিনেট এবং শর্ট অরিজিনেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই তালিকায় একাধিক প্যাসেঞ্জার, সুপারফার্স্ট এক্সপ্রেস রয়েছে। এই বিষয়ে রেলের তরফে টুইট এই প্রতিবেদনে তুলে ধরা হল। অবশ্যই বিস্তারিত সেটি দেখে নেওয়া প্রয়োজন।
List of Train Cancelled: ৩৬ টি ট্রেন বাতিল করা হয়েছে
অন্যদিকে উত্তর রেলওয়ে (Northern Railway) এর তরফেও ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। জি-২০ সম্মেলনের কথা ভেবেই এই সিদ্ধান্ত। মোট ৩৬ টি ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনকে দিল্লির আগেই যেমন গাজিয়াবাদ, হজরত নিজাম্মুদ্দিন সহ গুরুত্বপূর্ণ স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
List of Train Cancelled: যে ট্রেনগুলি বাতিল থাকছে
- রাজেন্দ্রনগর-নয়া দিল্লি সম্পূর্ণা ক্রান্তি এক্সপ্রেস।
- ট্রেন নম্বর ১৪০০৩ মালদা টাউন-নয়া দিল্লি এক্সপ্রেস।
- একই ভাবে ট্রেন নম্বর ট্রেন নম্বর নয়া দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস বাতিল থাকবে।
- এছাড়াও বাতিল থাকবে একাধিক ট্রেন। মূলত সুরক্ষার কথা ভেবেই আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর বাতিল রাখা হচ্ছে এতগুলি ট্রেনকে। এই অবস্থা স্বাভাবিক হতে ১১ তারিখ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications