কাশ্মীরের বিভিন্ন জায়গায় দু'শো থেকে তিনশোর বেশি পাক মদপুষ্ট জঙ্গি রয়েছে! জানালেন ডিজিপি

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে বহুদিন ধরেই ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান। সেদেশে ইমরান সরকারের গদি বাঁচানোর মূল লড়াই হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর সংকট।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে বহুদিন ধরেই ক্ষোভে ফুঁসছে গোটা পাকিস্তান। সেদেশে ইমরান সরকারের গদি বাঁচানোর মূল লড়াই হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর সংকট। ফলে, ইসলামাবাদ এই মুহূর্তে রীতিমতো মরিয়া চেষ্টায় রয়েছে কাশ্মীর ইস্যুতে নিজেদের অবস্থান ও অস্বিত্ব টিকিয়ে রাখতে। এরপর থেকেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাড তৈরি করেছে ইসলামাবাদ। এদিকে, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির প্রায় কয়েকশো সদস্য কাশ্মীরে অশান্তি তৈরি করতে প্রস্তুত বলে খবর। এমন দাবি করেছেন কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং।

 কাশ্মীরের ডিজিপি-র দাবি

কাশ্মীরের ডিজিপি-র দাবি

কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, বার বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা ভারতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সেই মতো উরি, পুঞ্চ সেক্টর, রাজৌরিতে চলছে পাকিস্তানি গোলাবর্ষণ।

২০০-৩০০ জন জঙ্গি কাশ্মীরে

২০০-৩০০ জন জঙ্গি কাশ্মীরে

কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, গোটা কাশ্মীর জুড়ে অনুপ্রবেশ বন্ধে রীতিমতো তৎপরতা শুরু হয়েছে। তবে , এরই মাঝে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে ২০০ থেকে ৩০০ জন জঙ্গি। যাদের ক্রমাগত মদন দেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।

লেহ থেকে কার্গিল শান্ত

লেহ থেকে কার্গিল শান্ত


ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন ,আর্টিক্যাল ৩৭০ ধারা উঠে যাওয়ার পর থেকে রীতিমতো শান্ত কাশ্মীর। কার্গিল থেকে লেহ , জম্মু ও কাশ্মীর সমস্ত জায়গাতেই 'শান্তি' বিরাজ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+