করোনায় মৃতের তালিকা থেকে ২০০ জন 'নিখোঁজ'! কোন রাজ্যে এমন কাণ্ড ঘটছে
পশ্চিমবঙ্গে করোনার জেরে মৃতের সংখ্যা নিয়ে বহুবার বহু ধরনের বার্তা উঠে এসেছে। বিজেপির অভিযোগ ছিল , তৃণমূলের সরকার মৃতের সংখ্যা গোপন করছে। এবার সেই বিজেপির শরিকদল এআইডিএমকে শাসিত তামিলনাড়ুতে দেখা গিয়েছে করোনায় মৃতের সংখ্যা ঘিরে কিছু গড়মিলের তথ্য ।

তামিলনাড়ুর পরিস্থিতি
করোনায় আক্রান্ত হয়ে মৃত ২০০ জনের নাম মৃতের তালিকা থেকে বাদ গিয়েছে। এমনই চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে তামিলনাড়ুতে। কীভাবে এমন ঘটল, বা ঘটনার ইতিবৃত্তান্ত ঘিরে তথ্য় জানতে রিপোর্ট চেয়েছে প্রশাসন।

পুরসভার রেকর্ডের সঙ্গে মিলছে না..
দেখা গিয়েছে , করোনার মৃতের সংখ্যার হারের যে রিপোর্ট প্রশাসন দিয়েছে, তাতে ২০০ জন করোনা আক্রান্ত মৃতের তথ্য নেই। পুরসভার সঙ্গে জেলা প্রশাসনের রিপোর্টের সমস্যা দেখা দিয়েছে চেন্নাইতে। আর এর জেরেই তদন্তের নির্দেশ এসেছে।

তামিলনাড়ুর করোনা পরিসংখ্যান
তামিলুাড়ুতে ৩৬ হাজারের বেশ আক্রান্ত করোনা রোগী রয়েছেন। সেখানে ৩২৬ জন রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। তবে চেন্নাই পুরসভার দাবি তালিকা থেকে ২০০ জন মৃতের নাম বাদ গিয়েছে।

বিরোধীদের অভিযোগ
বিরোধীদের দাবি, তামিলনাড়ুতে যে মৃতের হার কম, তা ফলাও করে সরকার দেখাতে চাইছে। আর সেজন্যই নিঃসাড়ে মৃতের সংখ্যার পরিসংখ্যান চেপে যাচ্ছে সরকার। যদিও তা মানতে রাজি নয় শাসকদল । শাসকদলের দাবি, গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কমিটি রয়েছে, আর তারাই সমস্ত তদন্ত করছে।

কেন গড়মিল?
প্রশাসনিক স্তরের দাবি, কোভিডে আক্রান্ত হয়ে যে মৃত্যু হচ্ছে তার সমস্তটাই হাসপাতাল থেকে আসছে। এবার হোম আইসোলেশনে থেকে যদি কেউ মারা গিয়ে থাকেন বা কোনও প্রাইভেট ক্লিনিকে কিছু হয়ে থাকে , তাহলে সে পরিস্থিতি আলাদা। আর সেই কারণেই মৃতের সংখ্যার গড়মিল হচ্ছে বলে দাবি করা হচ্ছে ।












Click it and Unblock the Notifications