সোমবার থেকে অসমে বাড়ছে ফরেনার্স ট্রাইবুনালের সংখ্যা! সংখ্যা যেতে পারে ১০০০-এ

সোমবার থেকে অসমে অতিরিক্ত ২০০ টি ফরেনার্স ট্রাইবুনাল খোলা হচ্ছে। এইসব ট্রাইবুনালে এনআরসি থেকে বাদ পড়া মানুষজন আবেদন জানাতে পারবেন।

সোমবার থেকে অসমে অতিরিক্ত ২০০ টি ফরেনার্স ট্রাইবুনাল খোলা হচ্ছে। এইসব ট্রাইবুনালে এনআরসি থেকে বাদ পড়া মানুষজন আবেদন জানাতে পারবেন। কেন্দ্রের সহযোগিতায় অসম সরকার এই ট্রাইবুনালগুলি গড়ে তুলেছে।

সোমবার থেকে অসমে বাড়ছে ফরেনার্স ট্রাইবুনালের সংখ্যা! সংখ্যা যেতে পারে ১০০০-এ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজ্য জুড়ে এখন ১০০ টি ফরেনার্স ট্রাইবুনাল চালু আছে। ১ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ২০০ টি ট্রাইবুনাল চালু করা হচ্ছে। যাঁদের নাম এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। এই ফরেনার্স ট্রাইবুনালে আবেদন সময়সীমা কেন্দ্র ইতিমধ্যেই ৬০ দিন থেকে ১২০ দিন বাড়িয়ে দিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র ধাপে ধাপে এই ফরেনার্স ট্রাইবুনালের সংখ্যা ১০০০-এ নিয়ে যেতে চায়।

গত বছর ৩০ জুলাই এনআরসির ড্রাফট প্রকাশিত হওয়ার পর ৪০.৭ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটির নাম এই ড্রাফট তালিক অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর পরবর্তী পর্যায়ে আরও একলক্ষ মানুষের নাম সেই তালিকা থেকে বাদ যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+