লুধিয়ানায় নির্ভয়া কাণ্ড! তরুণীকে গাড়ি থেকে বের করে দশজন মিলে ধর্ষণ

পঞ্জাবের লুধিয়ানায় দশজন মিলে ধর্ষণের অভিযোগ উঠল বছর ২০-র তরুণীকে।

পঞ্জাবের লুধিয়ানায় দশজন মিলে ধর্ষণের অভিযোগ উঠল বছর ২০-র তরুণীকে। শনিবার এই ঘটনার পর তিনদিন কেটে গেলেও এখনও একজন অভিযুক্তও ধরা পড়েনি। লুধিয়ানার ডিআইজি পুলিশ রণবীর সিং খাতরা স্বীকার করেছেন যে পুলিশের তদন্তে গলদ রয়েছে। যার ফলে এই পরিণতি হয়েছে।

লুধিয়ানায় নির্ভয়া কাণ্ড! তরুণীকে গাড়ি থেকে বের করে দশজন মিলে ধর্ষণ

পুলিশ এখন সর্বস্ব প্রচেষ্টা করে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে। তবে এখনও সাফল্য আসেনি। এলাকায় এই ধরনের অনেক অপরাধের খবর পুলিশের নজরে এসেছে। বেশ কয়েকটি গ্যাং এই অপরাধ চালাচ্ছে বলে পুলিশ জানতে পেরেছে।

ডিআইজি পুলিশ রণবীর সিং খাতরা জানিয়েছেন, কর্তব্যে গাফিলতির জন্য অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বিজয় রতনকে সাসপেন্ড করা হয়েছে। যতটা গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা উচিত ছিল, ততটা তিনি দেখেননি। এমনকী নিজের সিনিয়রদেরও বিষয়টি অবগত করাননি বলে অভিযোগ। পরে নিগৃহীতা পুলিশে অভিযোগ করলে বিষয়টি সকলের সামনে আসে।

এরপরই সোমবার পুলিশ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায়। ঘটনাটি ঘটেছে জাগরাও এলাকায়। সেখানে যুবতী ও তাঁর পুরুষ বন্ধুকে অপহরণ করে দশজন মিলে ধর্ষণ করে। যুবতী ও তাঁর বন্ধু গাড়ি করে শনিবার রাতে যাচ্ছিলেন। ইট মেরে হামলা চালানো হয়। যুবককে মেরে গাড়ি ঘুরিয়ে একটি খামার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে যুবতীকে বের করে গণধর্ষণ করা হয়। এমনকী যুবকের বন্ধুকে ফোন করে ২ লক্ষ টাকা চাওয়া হয়। যুবকের বন্ধু ফোন করে পুলিশের সাহায্য চাইলে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

শনিবার সারা রাত খামার বাড়িতে অত্যাচার করার পর রবিবার তাদের ছাড়া হয়। এরপরে যুবক-যুবতী পুলিশে অভিযোগ করেন। ততক্ষণে সব অভিযুক্ত পালিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+