নরেন্দ্র মোদীকে হত্যা করতে ২০টি স্লিপার সেল সক্রিয়, এনআইএকে হুমকি ইমেল, তৎপর সুরক্ষা এজেন্সি

নরেন্দ্র মোদীকে হত্যা করতে ২০টি স্লিপার সেল সক্রিয়, এনআইএকে হুমকি ইমেল, তৎপর সুরক্ষা এজেন্সি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিয়ে এনআইএ–কে ইমেল পাঠানোর পর তৎপর হয়ে উঠেছে সুরক্ষা সংস্থাগুলি। ‌হুমকি ইমেলে বলা হয়েছে যে ইমেল প্রাপক আত্মহত্যা করবে তাই ষড়যন্ত্রের খবর কখনই প্রকাশ্যে আসবে না। এই হুমকি ইমেল পাওয়ার পর মোদীর সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নরেন্দ্র মোদীকে হত্যা করতে ২০টি স্লিপার সেল সক্রিয়, এনআইএকে হুমকি ইমেল, তৎপর সুরক্ষা এজেন্সি


রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে ২০টি স্লিপার সেল এই কাজের জন্য সক্রিয় হয়ে উঠেছে। এই স্লিপার সেলের কাছে রয়েছে ২০ কেজি আরডিএক্স। ইমেল অনুযায়ী, পরিকল্পনাটি তৈরি করা হয়েছে এবং তা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এই পরিকল্পনার সঙ্গে একাধিক সন্ত্রাসী সংগঠন যুক্ত রয়েছে। এনআইএর মুম্বইয়ের শাখা জানিয়েছে যে তারা এই ইমেল পেয়েছে। তারা এই ইমেল অন্যান্য সুরক্ষা এজেন্সিদের সঙ্গে ভাগ করে নিয়েছে। সাইবার সুরক্ষার পক্ষ থেকে ইমেল যেখান থেকে এসেছে তার আইপি অ্যাড্রেস সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

নরেন্দ্র মোদীকে হত্যা করতে ২০টি স্লিপার সেল সক্রিয়, এনআইএকে হুমকি ইমেল, তৎপর সুরক্ষা এজেন্সি


এর আগেও এ বছরের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গোয়েন্দা বিভাগের কাছে মোদীকে হত্যা করার ছক সামনে এসেছিল। কিন্তু তা সঠিক সময়ে সুরক্ষা বাহিনী জেনে যায় বলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। কিছুদিন আগেই পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফলতির ঘটনা ঘটে। নরেন্দ্র মোদীর কনভয় আটকে বিক্ষোভ দেখানো হয় পাঞ্জাবে। এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার পরিকল্পনা করেছিল সন্ত্রাসী সংগঠনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+