তোড়ে জল ঢুকছে বাড়ির ভিতর, শুরু ভূমিধস! বন্যা প্লাবিত কেরলে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে

তোড়ে জল ঢুকছে বাড়ির ভিতর, শুধর ভূমিধস! বন্যা প্লাবিত কেরলে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে

বৃষ্টির জেরে কেরলের বিভিন্ন অংশে কেবলেই ধ্বংসের ছবি উঠে আসছে। স্বপ্নসুন্দর ওয়েনাড ভাসছে জলে। কোল্লাম , আলাপুঝা, কোট্টায়ামের মতো জায়াগায় বিভিন্ন অঞ্চলে বাড়ির ভিতর তোড়ে জল ঢুকতে শুরু করেছে। প্লাবিত হয়েছে পেরিয়ার নদী। আর এই প্লাবনের জেরে কেরলের কোচি বিমানবন্দর আগামী ১১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত সেরাজ্যে ২০ জন।

ওয়েনাডে ভূমিধস

ওয়েনাডের পুথুমালায় জলের তোড়ে ভূমিধ্বসের জরে দুর্যোগের শিকার বহু মানুষ। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দল সেখান থেকে ৫৪ জনকে উদ্ধার করেছে। ১০০ জনকে এ পর্যন্ত প্রবল বন্যার কবল থেকে উদ্ধার করা হয়েছে।

লাল সতর্কতা কেরল জুড়ে

প্রবল বন্যায় গত বছর কেরলে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ মানুষ। সেই আতঙ্কের স্মৃতি ফের উস্কে দিয়ে ক্রমেই কেরলের ইদ্দুকি বাঁধ উপচে পড়ছে জলের তোড়ে। ফুঁসছে পেরিয়ার নদী। এপর্যন্ত সেরাজ্যের ১৪ টি জেলা বন্যার কবলে। কার্যত বন্যার জেরে গোটা কেরল ছিন্নবিভিন্ন হয়ে গিয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

[বন্যার কবলে দক্ষিণ ভারত, বিধ্বস্ত জনজীবন, দেখুন ফটোগ্যালারি]

বন্ধ বিমানবন্দর


কোচি বিমানবন্দর আগামী ১১ অগাস্ট দুপুর ৩ টে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রবল বর্ষণের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে কেরলে বন্যা দুর্গতদের ত্রাণের জন্য গোটা রাজ্যে ৩১৫টি ক্যাম্প খোলা হয়েছে। যেখানে দুর্গত ২২,১৬৫ মানুষকে রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+