অটোরিক্সায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত ২০, কর্তব্যে গাফিলতিতে সাসপেন্ড ৩

অটোটি যাত্রী বোঝাই ছিল। অটোর সমস্ত যাত্রীদেরই মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কিছু দেহের এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে তা শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আবার এই সংঘর্ষের প্রভাব এতটাই তীব্র ছিল যে অটোটি কিছুটা দূরে গিয়ে উল্টে পাল্টে পড়ে। অনেক মৃতদেহই ট্রেনটির সঙ্গে ঘষতে ঘষতে কিছুটা দুরে গিয়ে ছিটকে পড়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে মৃত ও আহতরা সকলেই চিকনৌটা গ্রামের একটি পরিবারেরই সদস্য।
বিহারের মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের মাথাপিছু ১.৫ লক্ষ টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছেন। যদিও গ্রামের লোকজন ক্ষতিপূরণের অর্থ বাড়িয়ে ২ লক্ষ টাকা করার দাবি জানিয়েছেন।
এই ঘটনায় সেমরা স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট, ওই লেভেল ক্রসিংয়ের গেটম্যান এবং ট্রাফির ইনস্পেক্টরকে কর্তব্য গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বলে ইসিআর পিআরও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications