জয়পুরে নির্মম করোনার ছোবলে মৃত্যু ২০ দিনের শিশুর!
জয়পুরে কোরোনায় আক্রান্ত হয়ে ২০ দিনের এক শিশুর মত্যু হল। গতকাল তাকে জেকে লোন হাসপাতালে ভরতি করেন পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, ভোরে তাকে ভরতি করা হয়। সকাল ৯টায় মারা যায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির নমুনা কোভিড ১৯ টেস্টের জন্য পাঠান। রিপোর্টে দেখা যায়, শিশুটি কোরোনা পজিটিভ ছিল।

এর আগে দিল্লিতে এক শিশুর করোনায় মৃত্যু
এপ্রিলে দিল্লির একটি হাসপাতালে দেড় মাসের এক শিশুর করোনায় মৃত্যু হয়েছিল। সে ভারতে কোরোনার সবথেকে কনিষ্ঠ শিকার ছিল। এই বছরের প্রথমদিকে অ্যামেরিকায় ছয় সপ্তাহের এক শিশুর কোরোনায় মৃত্যু হয়। জয়পুরের এই শিশুই কোরোনায় সবথেকে কনিষ্ঠ শিকার বলে মনে করা হচ্ছে।

রাজস্থানে করোনা পরিস্থিতি
এদিকে রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত ১২ জন। এবং আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজস্থান সরকার। জয়পুরে দুইজনের মৃত্যু হয়েছে । অন্য এক মৃত ব্যক্তি যোধপুরের বাসিন্দা। রাজস্থান সরকারের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট ২৬৭৮ জন কোরোনায় আক্রান্ত। ৬৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে করোনা ছাড়িয়েছে ৩৭ হাজার
এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭,০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও রেকর্ড ২৮০০ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৬-এ দাঁড়াল। দেশে এখন ১৩০টি করোনা রেডজোন রয়েছে। তাছাড়া দেশে রয়েছে আরও ২৮৪টি অরেঞ্জ জোন।












Click it and Unblock the Notifications